Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»সংরক্ষিত নারী এমপিদের প্রথম সভায় যেসব বিষয়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

    সংরক্ষিত নারী এমপিদের প্রথম সভায় যেসব বিষয়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 19, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় নারী সংসদ-সদস্যদের সংসদীয় দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া এবং তথ্যভিত্তিক ও গঠনমূলক বক্তব্য উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।

    এছাড়া নিয়মিত পড়াশোনা, সংসদীয় কার্যক্রম পর্যালোচনা এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আগামী অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    সভায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ-সদস্যদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়। বিশেষ করে যেসব আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সংসদ-সদস্য রয়েছেন, সেসব এলাকায় সংরক্ষিত নারী সদস্যদেরও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার কথা বলা হয়েছে।

    সভায় অংশ নেওয়া কয়েকজন নারী সংসদ-সদস্য জানান, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সেখানে দায়িত্ব, কাজের পরিধি ও সংরক্ষিত আসনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

    সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য সেলিমা রহমান বলেন, বৈঠকে মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম, দায়িত্ব এবং জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা না থাকায় কোথায় এবং কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.