Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 1 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»শেয়ারবাজারের এসএমই খাতের তথ্য চেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক

    শেয়ারবাজারের এসএমই খাতের তথ্য চেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 10, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত নিয়ে প্রস্তুত হতে যাওয়া গুরুত্বপূর্ণ প্রকাশনা ‘এশিয়া স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজ মনিটর (এএসএম) ২০২৬’-এর জন্য বাংলাদেশের সর্বশেষ তথ্য চেয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এডিবির অনুরোধ পাওয়ার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই কোম্পানিগুলোর তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে বিএসইসি। সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ ও যাচাইয়ের জন্য কমিশন প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। এডিবি জানিয়েছে, তাদের বার্ষিক জ্ঞানভিত্তিক প্রকাশনা ‘এএসএম ২০২৬’ বর্তমানে প্রস্তুত করা হচ্ছে। এই প্রতিবেদনের উদ্দেশ্য হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি উন্নয়নশীল সদস্য দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতের উন্নয়ন নীতিমালা প্রণয়নে সহায়তা করা।

    চিঠিতে সংস্থাটি উল্লেখ করেছে, গত বছর প্রকাশিত ২০২৫ সংস্করণে বাংলাদেশের দেওয়া সহযোগিতা ও তথ্য সরবরাহের বিষয়টি তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। একই ধারাবাহিকতায় চলতি সংস্করণের জন্যও নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য চাওয়া হয়েছে। এডিবির মতে, উচ্চমানের একটি নলেজ প্রোডাক্ট তৈরিতে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব তথ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অর্থায়ন সহজ করতে এবং নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। বিএসইসি সূত্র জানিয়েছে, এডিবির চিঠির পর কমিশন ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় দেশের দুই প্রধান শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই)—এসএমই খাতের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য বলা হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এক্সেল ফরম্যাটে সর্বশেষ অর্থবছরের তথ্য জমা দিতে হবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে আগামী ১৫ মের মধ্যে এডিবির নির্ধারিত ই-মেইলে পাঠাবে বিএসইসি। এদিকে, এডিবি পরিকল্পনা করেছে ২০২৬ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে অংশগ্রহণকারী কোনো একটি দেশে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘এসএমই মনিটর’ প্রকাশ করবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অর্থনীতিবিদ এবং বেসরকারি খাতের শতাধিক প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দেশের শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়াতে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে এই তথ্য হালনাগাদ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

    August 21, 2026

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.