Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»বান্দরবান ভ্রমণের পর জ্বর থেকে কোমায়, মশাবাহিত ভাইরাস নিয়ে সন্দেহ

    বান্দরবান ভ্রমণের পর জ্বর থেকে কোমায়, মশাবাহিত ভাইরাস নিয়ে সন্দেহ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 9, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি জ্বর পরবর্তী জটিলতায় ভোগার মাত্র পাঁচদিনের মধ্যে মারা গেছেন। অল্প সময়ের জ্বর থেকে খিচুনি, পাতলা পায়খানা, বমি, স্ট্রোক, রেসপিরেটরি ফেইলিউর, হার্ট অ্যাটাক, আইসিইউ, ভেন্টিলেটর সাপোর্ট এবং পরে মৃত্যু। চিকিৎসকরা তার ব্রেনের এমআরআই পরীক্ষায় একিউট ডিসেমিনেটেড এনকেফেমাইএলেটিস বা এডিইএম নির্ণয় করেছে। চিকিৎসকদের ভাষায় এটি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের একটি বিরল কিন্তু গুরুতর প্রদাহজনিত রোগ। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে স্নায়ুর চারপাশের সুরক্ষামূলক আবরণ মাইলিন আক্রমণ করে। ফলে স্নায়ুর মাধ্যমে সিগন্যাল ঠিকভাবে চলতে পারে না।

    জানা যায়, শিক্ষক জুথি জ্বরে আক্রান্ত হওয়ার ১৫ দিন আগে বান্দরবানে গিয়েছিলেন। চিকিৎসকরা তাই প্রথমে ম্যালেরিয়া সন্দেহ করে ম্যালেরিয়ার পরীক্ষাও করান। কিন্তু ম্যালেরিয়ার পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসা এবং জ্বর পরবর্তী শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ার কারণে শিক্ষক জুথি মশাবাহিত ‘জাপানিজ এনকেফেলাইটিস’ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ করেছেন চিকিৎসকরা। যা সাধারণত কিউলেঙ মশার মাধ্যমে ছড়ায় এবং মানবদেহের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কে গুরুতর প্রভাব ফেলে। জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার আজাদীকে বলেন, সিভাসুর শিক্ষকের সকল পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আমি দেখেছি। তার ব্রেনের এমআরআইয়ে যে ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম, এটি ‘জাপানিজ এনকেফেলাইটিস’ ভাইরাসে আক্রান্ত হলে হতে পারে।

    অধ্যাপক জুথির সহকর্মী সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিরিন আকতার বলেন, জুথির গত শনিবার রাতে জ্বর আসে। পরদিন পাতলা পায়খানা ও বমি শুরু হয়। একইদিন শ্বাসকষ্ট শুরু হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে। সেখানে ভর্তি অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে তার প্রচন্ড খিঁচুনি হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুরুতে ডাক্তাররা ম্যালেরিয়া ধারণা করেছিলেন। কিন্তু সোমবার সকালে এমআরআই করার পর দেখা যায় জুথির ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এত দ্রুত শারীরিক অবস্থার অবনতি, ব্রেইনে ক্ষতি এবং অন্যান্য লক্ষণ দেখে ডাক্তাররা মত দেন, জাপানিজ এনকেফেলাইটিস হয়ে থাকতে পারে। এরপর সোমবার সন্ধ্যায় তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। সেখানে শুরুতে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে যেটুকু রেসপন্স করেছিল, পরে আর তাও করছিল না। গত বৃহস্পতিবার ভোরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সিভাসুর শিক্ষক জুথির বান্দরবান যাওয়ার হিস্ট্রি থাকার কারণে প্রথমে ডাক্তাররা ম্যালেরিয়া সন্দেহ করেছিল। তবে পরে ম্যালেরিয়া রিপোর্ট নেগেটিভ আসে। তবে তার এমআরআই পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসে। যা কয়েকজন সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসক ‘জাপানিজ এনকেফেলাইটিস’ ভাইরাস হিসেবে সন্দেহ করে। এটি একটি মশবাহিত ভাইরাস।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    রাজশাহী স্টেশন ভাঙচুরে দুটি তদন্ত কমিটি, আরএনবির চার সদস্য সাময়িক বরখাস্ত
    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.