Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 31 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»এক হাজার কোটি টাকার টেকসই বন্ড ছাড়বে ব্যাংক

    এক হাজার কোটি টাকার টেকসই বন্ড ছাড়বে ব্যাংক

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 7, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের বেসরকারি খাতের ব্যাংক ব্যাংক এশিয়া ১ হাজার কোটি টাকার পরিবেশবান্ধব টেকসই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে এবং টেকসই প্রকল্পে অর্থায়নে কাজে লাগানো হবে এই বন্ড। গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকের ৫৮৪তম পর্ষদ সভায় বন্ড ইস্যুর এই প্রস্তাব অনুমোদিত হয়। বৃহস্পতিবার (৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

    ডিএসই সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বন্ডটি হবে অ-রূপান্তরযোগ্য, অর্থাৎ এটি শেয়ারে রূপান্তর করা যাবে না। একই সঙ্গে এটি হবে আনসিকিউরড বা জামানতবিহীন বন্ড। সাত বছর মেয়াদি এই বন্ডের মেয়াদ শেষে বিনিয়োগকারীরা সম্পূর্ণ মূলধন ফেরত পাবেন। এই বন্ডের মুনাফার হার হবে পরিবর্তনশীল বা ফ্লোটিং রেট অনুযায়ী।

    ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাসেল-৩ নীতিমালার আওতায় টিয়ার-২ রেগুলেটরি ক্যাপিটাল বা সম্পূরক মূলধন শক্তিশালী করতে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি সংগৃহীত অর্থের একটি বড় অংশ পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হবে। তবে বন্ড ইস্যুর আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বাজারে ছাড়া হবে। এদিকে ব্যাংক এশিয়া তাদের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চ ২০২৬-এর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য নির্ধারিত বোর্ড সভার তারিখ পরিবর্তন করেছে। ১০ মের পরিবর্তে ১২ মে বেলা ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় চলতি বছরের প্রথম তিন মাসের মুনাফা ও অন্যান্য আর্থিক তথ্য চূড়ান্ত করা হবে।

    লিন্ডে বিডি ও আইডিএলসির মুনাফায় বড় লাফ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই-তে বৃহস্পতিবার বেশ কিছু তালিকাভুক্ত কোম্পানি তাদের লভ্যাংশ ও সর্বশেষ আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে জনতা ইনস্যুরেন্স শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি-মার্চ লিন্ডে বিডি, আইডিএলসি ও ইউসিবির মুনাফায় প্রবৃদ্ধি দেখা গেছে।

    ডিএসই সূত্র মতে, জনতা ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য সাধারণ শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ২৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা।

    চলতি বছরের প্রথম প্রান্তিকে বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। জানুয়ারি-মার্চ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ২২ পয়সায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ২৯ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, বিক্রি বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কমার ফলে তাদের মুনাফা বেড়েছে। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫৩ পয়সায়।

    আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায়ও ইতিবাচক ধারা বজায় রয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা। মূলত ঋণ ও অগ্রিম থেকে নগদ প্রবাহ বাড়ায় কোম্পানিটির মুনাফায় এই প্রবৃদ্ধি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026

    আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী, সবজি-ডিমেরও বাজার চড়া

    August 21, 2026

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.