Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান

    হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 6, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) রাজ্য বিধানসভা নির্বাচনে তার দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবির একদিন পর, বিদায়ী পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একটি সাংবাদিক সম্মেলনে এই দাবি করেণ। এদিকে তার এই অনড় অবস্থানের কারণে রাজ্যে এক অভূতপূর্ব সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রাজভবন তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস কী পদক্ষেপ নিতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে আইনি চুলচেরা বিশ্লেষণ।

    নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস নির্বাচনে হেরে গেছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজ আসনে পরাজিত হয়েছেন। তবে তৃণমূল সুপ্রিমো এই ফলাফল মানতে নারাজ। তিনি জানিয়ে দিয়েছেন, আমরা তো হারিনি। তাহলে আমি কেন ইস্তফা দেবো? বর্তমান বিধানসভার মেয়াদ আগামী সাত মে শেষ হতে চলেছে। নিয়ম অনুযায়ী, এই মেয়াদের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো বৈধতা নেই।

    দেশটির সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী পদে নিয়োগ বা বরখাস্ত করার চূড়ান্ত অধিকার রাজ্যপালের হাতে ন্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বেচ্ছায় ইস্তফা না দেন, তবে রাজ্যপাল চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিতে পারেন। তাতেও কাজ না হলে স্রেফ রাজভবন থেকে একটি অধ্যাদেশ জারি করে বর্তমান সরকারকে বরখাস্ত করার ক্ষমতা তার রয়েছে। রাজ্যপাল চাইলে সরাসরি বরখাস্ত না করে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে পারেন এবং মুখ্যমন্ত্রীকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন। নির্বাচনে পরাজিত হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তা প্রমাণ করা অসম্ভব হবে, ফলে তাকে পদ ছাড়তেই হবে।

    পরিস্থিতি যদি চরম আকার ধারণ করে এবং মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে অস্বীকার করেন, তবে একে ‘সাংবিধানিক সঙ্কট’ হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে রাজ্যপাল সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যের সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে চলে যাবে এবং মুখ্যমন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে ক্ষমতাচ্যুত হবেন।

    ভারতের সংসদীয় গণতন্ত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি অপরিহার্য সাংবিধানিক প্রক্রিয়া। নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে এই ইস্তফা বাধ্যতামূলক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার সিদ্ধান্তে অনড় থাকেন, তবে রাজ্যপাল আইনি পথে হেঁটে কঠোর ব্যবস্থা নিতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    July 15, 2026

    ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.