Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»লোকসানের পাহাড়ে মেঘনা সিমেন্ট, উৎপাদন প্রায় বন্ধa

    লোকসানের পাহাড়ে মেঘনা সিমেন্ট, উৎপাদন প্রায় বন্ধa

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট কোম্পানি লিমিটেড বর্তমানে গভীর আর্থিক সংকটে পড়েছে। ঋণখেলাপি হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি নতুন করে এলসি (ঋণপত্র) খুলতে পারছে না, ফলে কাঁচামাল আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই সংকটের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।

    নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, এক বছরের ব্যবধানে কোম্পানিটির পণ্য বিক্রিতে ভয়াবহ পতন ঘটেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১৮৬ কোটি ৯০ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে এসেছে মাত্র ২৭ কোটি ৫০ লাখ টাকায়। ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে নতুন এলসি খোলা সম্ভব না হওয়ায় কাঁচামালের ঘাটতি দেখা দেয় এবং উৎপাদন প্রায় বন্ধ হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে অন্য কোম্পানির হয়ে উৎপাদন চালু রাখা হয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৬ দশমিক ৫৮ টাকা, অর্থাৎ মোট ১১৫ কোটি ৫৪ লাখ টাকা লোকসান করেছে। এ কারণে পরিচালনা পর্ষদ ওই বছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৮ টাকা পয়সা, যা মোট হিসেবে ১৫২ কোটি ৪ লাখ টাকা।

    এর আগে ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানিটি ২২ কোটি ৬১ লাখ টাকা লোকসান করেছিল, যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ১৬ পয়সা। সব মিলিয়ে গত দুই বছর নয় মাসে (জুলাই ২০২৩ থেকে মার্চ ২০২৬) কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে ২৯০ কোটি ১৯ লাখ টাকা। এই বিপুল লোকসানের প্রভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৫১ টাকা ৩৩ পয়সাণাত্মক হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান অবস্থায় কোম্পানিটি অবসায়নে গেলে শেয়ারহোল্ডারদের কিছু পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

    ব্যবসায় এই বড় ধসের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, ঋণখেলাপির কারণে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা যায়নি। ফলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং কোম্পানিকে কনভার্সন আয়ের ওপর নির্ভর করতে হয়েছে, যা নিয়মিত উৎপাদন ও বিক্রয় থেকে অর্জিত আয়ের তুলনায় অনেক কম। ১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্টের বর্তমান পরিশোধিত মূলধন ৩১ কোটি ৫৯ লাখ টাকা। এর মধ্যে ৫৮.১০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.