Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 31 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সর্বশেষ»বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার:

    বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার:

    Reduanul Hoqueশেখর হালদার , বরিশালMay 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তার নাম জাহিদা বেগম (২০)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরীর কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা-বরিশালগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-৩ নম্বর আসনে বসা জাহিদা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জাহিদা বেগম টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতা মো. তাহের এবং মাতা মৃত অজিবা বেগম। পুলিশ জানিয়েছে, ক্যাম্প সংক্রান্ত এমআরসি ও প্রোগ্রেস নম্বরের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশের দাবি, আটক নারী দীর্ঘদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিএমপি এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে মূল হোতাদের আইনের আওতায় আনা জরুরি। তারা মনে করেন, কেবল বাহক পর্যায়ে গ্রেপ্তার নয়, বরং পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলতে না পারলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ কঠিন হবে। বরিশাল পুলিশের এই অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    শেখর হালদার , বরিশাল

    Related Posts

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 12, 2026

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.