Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সিরিজ বাঁচাতে বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি হয়ে উঠেছিল ফাইনালের মতো। তার চেয়ে বেশিÑসমালোচনার হাত থেকে বাঁচা। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ওয়ানডেতে মর্যাদা ফিরে পেয়েছে স্বাগতিকরা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের।
    গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। নাহিদ রানার গতির ঝড়ে কুপোকাত হয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে বাংলাদেশ।

    লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথকে দুটি চার মেরে উড়ন্ত শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। ফেরার আগে ৬ বলে ৮ রান করেন তিনি।
    দুই সিরিজ পরে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। দেখেশুনে শুরু করার পরও উইকেটে থিতু হতে পারেননি তিনি। ১১ বলে ৮ রান করে ফিরেছেন উইলিয়াম ও’রুর্কের বলে ডিন ফক্সক্রফটকে ক্যাচ দিয়ে।
    একপ্রান্তে অবিচল ছিলেন তানজিদ হাসান তামিম। হেসেছে তার ব্যাট। মন্থর পিচেও রানের ফুলঝুরি

    ছুটিয়েছেন তামিম। জেইডেন লেনক্সের বলে ফক্সক্রফটকে ক্যাচ দেওয়ার আগে শাসিয়েছেন কিউই বোলারদের। ৫৮ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস সাজিয়েছেন ১০টি চার ও ৪টি ছক্কায়।
    ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। বাকি কাজটা করেন তাওহিদ হƒদয়। ৩১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৫ বলে ৮ রানে। কিউইদের পক্ষে লেনক্স দুটি এবং স্মিথ ও উইল নেন একটি করে উইকেট।
    বল হাতেও শুরুটা ভালো হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকে থিতু হতে দেননি বোলাররা। অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। কিউই ওপেনার হেনরি নিকোলস ২৬ বলে ১৩ করে লেগবিফোর হন নাহিদের বলে।
    ২৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। উইল ইয়ংকেও সাজঘরের পথ দেখান নাহিদ। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ করে ইয়ং ফিরলে ২৮ রানে ২ উইকেটে পরিণত হয় কিউইরা।

    দুই উইকেট হারিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম আর নিক কেলি। দেখেশুনে খেলে তৃতীয় উইকেটে ৫০ বলে ২৪ রানের জুটি গড়েছিলেন তারা। সেই জুটি ভয়ংকর হওয়ার আগেই ভেঙে দিয়েছেন সৌম্য। ১৮তম ওভারে সৌম্যর স্টাম্পে পড়া বল বেরিয়ে যাওয়ার পথে বাঁহাতি ল্যাথামের ব্যাটে লেগে পেছনে যায়। লিটন সামনে হাত বাড়িয়ে নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন। আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।
    দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আবার শিকার নাহিদের। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন মোহাম্মদ আব্বাস। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের মাথাব্যথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন নিক কেলি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। আর বেশি যেতে দেননি শরিফুল ইসলাম। বাংলাদেশের পথে কাটা সরিয়েছেন বাঁহাতি পেসার।

    ৩৭তম ওভারে শরিফুলকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে তাওহিদ হƒদয়ের হাতে ক্যাচ দিয়েছেন কেলি। এতে থেমেছে এই কিউই ওপেনারের ১০২ বলে ৮৩ রানের ইনিংস। পরের ওভারে বোলিংয়ে এসে কিউই শিবিরে আঘাত হানেন রিশাদ।
    নয় নম্বরে নেমে দ্রুত বাড়ানোর চেষ্টা করছিলেন ব্লেয়ার টিকনার। তাকেও বেশি দূর যেতে দেননি শরিফুল ইসলাম। ১১ বলে ১২ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট তুলে নেন নাহিদ। পূর্ণ করেন ফাইফার। বাংলাদেশের পক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ। শরিফুল দুটি এবং রিশাদ, তাসকিন ও সৌম্য পান একটি করে উইকেট। কিউইরা থেমেছে ২০০ রানের আগে। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। মান বাঁচাতে হাল ধরতে হবে ব্যাটারদের।

    সংক্ষিপ্ত স্কোর
    নিউজিল্যান্ড : ৪৮.৪ ওভারে ১৯৮/১০ (নিকোলস ১৩, কেলি ৮৩, ইয়ং ২, লাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, টিকনার ১২, লিনক্স ০, ও’রুর্ক ৬, স্মিথ ১৮*; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১)

    বাংলাদেশ : ৩৫.৩ ওভারে ১৯৯/৪ (সাইফ ৮, তামিম ৭৬, সৌম্য ৮, শান্ত ৫০, লিটন ৭, হƒদয় ৩০*, মিরাজ ; স্মিথ ৭-০-৪৬-১, ও’রুর্ক ৭-০-৪১-১, টিকনার ৫-০-৩৫-০, ফক্সক্রফট ৫.৩-০-২৬-০, লিনক্স ৯-২-৩৬-২, ক্লার্কসন ২-০-১১-০)
    ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    অস্ট্রেলিয়ায় ব্যাটাররা ছন্দ ফিরে পাবে : শান্ত

    July 31, 2026

    ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

    July 28, 2026

    নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী

    July 27, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.