Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»দুই অভিনেত্রীর চেহারায় অদ্ভূত মিল, যেন তারা যমজ বোন!

    দুই অভিনেত্রীর চেহারায় অদ্ভূত মিল, যেন তারা যমজ বোন!

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 29, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    হলিউড অভিনেত্রী গ্রেস ভ্যান প্যাটেন এবং শেইলিন উডলিকে নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিনের একটি কৌতূহল ছিল—তারা কি আসলেই যমজ? দুই তারকার চেহারার অদ্ভূত মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই চর্চা হয়। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হলো, কারণ প্রথমবারের মতো এই দুই ‘লুক-অ্যালাইক’ বা হুবহু দেখতে তারকাকে একসঙ্গে জনসমক্ষে দেখা গেছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘ডেডলাইন কনটেন্ডার্স টেলিভিশন’ অনুষ্ঠানে পাশাপাশি দেখা মেলে গ্রেস ও শেইলিনের। তাদের এ সাক্ষাৎ ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে। অনুষ্ঠানে অভিনেতা থমাস ডোহার্টি এই দুই তারকাকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ভক্তদের দাবি—তাদের দুজনকে নিয়ে অবিলম্বে কোনো সিনেমায় ‘বোনের’ চরিত্রে কাস্ট করা উচিত।

    ফেব্রুয়ারিতে ‘কসমোপলিটান’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেস জানিয়েছিলেন, অভিনয় জীবন শুরুর আগে থেকেই মানুষ তাকে শেইলিন উডলি ভেবে ভুল করত। তিনি বলেন, ‘হাইস্কুলে পড়ার সময় অনেকেই আমাকে শেইলিন ভেবে আটকে দিত। মনে আছে, একবার বিমানবন্দরে একদল কিশোরী আমাকে ‘ডাইভারজেন্ট’ (শেইলিনের জনপ্রিয় সিনেমা) তারকা ভেবে ঘিরে ধরেছিল। আমি যখন বললাম আমি সে নই, তারা বিশ্বাসই করতে চাইছিল না।’

    অন্যদিকে শেইলিন উডলিও এ সাদৃশ্য নিয়ে বেশ আনন্দিত। তিনি বলেন, ‘গ্রেসের সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। প্রতিবারই আমরা একে অপরকে ‘টুইন’ বা যমজ বলে সম্বোধন করি। কারণ সবাই আমাদের চেহারার মিল খুঁজে পায়, এমনকি আমিও পাই। সে খুবই চমৎকার একজন মানুষ, তাই তার সঙ্গে আমার তুলনা করাটা বড় প্রশংসার বিষয়’।

    চেহারায় এমন মিল থাকলেও এখন পর্যন্ত কোনো সিনেমা বা টিভি সিরিজে তাদের একসঙ্গে দেখা যায়নি। গ্রেস সম্প্রতি ‘বিগ লিটল লাইজ’ সংশ্লিষ্ট কাজ শেষ করেছেন। অন্যদিকে শেইলিন বর্তমানে নিউইয়র্কে লিন্ডসে লোহান এবং কিট হ্যারিংটনের সঙ্গে নতুন ড্রামা সিরিজ ‘কাউন্ট মাই লাইজ’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.