Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হুয়ারান টেক্স

    July 18, 2026

    বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

    July 18, 2026

    তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে রাশিয়ার মানুষ

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান, সম্পাদক মহিদুল

    বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান, সম্পাদক মহিদুল

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 25, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান। এনবিআরের রাজস্ব ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ সালের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

    শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। নির্বাচনে আহসান হাবিব ও মহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জানা গেছে, আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
    অন্যদিকে সৈয়দ মহিদুল হাসান অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিরও মহাসচিব ছিলেন। কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

    নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, কর কমিশনার মো. শাহ আলী ও কর কমিশনার মোস্তাফিজুর রহমান। যুগ্ম মহাসচিব হয়েছেন মুহাম্মদ মুঈনুল ইসলাম এবং জাফর ইমাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক কুমার পাল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনামুল ইসলাম।

    এছাড়া গবেষণা সম্পাদক পদে মো. মনিরুজ্জামান, সহ-গবেষণা সম্পাদক ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবু মুসা, সহ-সমাজকল্যাণ সম্পাদক নুরুল হুদা ভুইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াকিল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

    সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, সহ-ক্রীড়া সম্পাদক এ মঈন খন্দকার এবং অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে আরও ২৭ জন নির্বাচিত হয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস পালিত

    July 18, 2026

    চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

    July 18, 2026

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.