Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»আইন মানছে না লংকাবাংলা সিকিউরিটিজ, সতর্ক করলো বিএসইসি

    আইন মানছে না লংকাবাংলা সিকিউরিটিজ, সতর্ক করলো বিএসইসি

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 25, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগে শীর্ষ ব্রোকারেজ হাউজ লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসিকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সিকিউরিটিজ আইন যথাযথভাবে মেনে চলার জন্য সতর্ক করেছে। সম্প্রতি বিএসইসি’র এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

    বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিকিউরিটিজ সংশ্লিষ্ট আইন পরিপালনে অনিয়মের অভিযোগে পূর্বে জারি করা কারণ দর্শানোর নোটিশের পর শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানির পর কমিশন প্রতিষ্ঠানটির ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করলেও পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে আংশিক সম্মতি প্রদর্শনের বিষয়টি বিবেচনায় নেয়।
    চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও মার্জিন রুলস ১৯৯৯-এর বিধি ৩(২) লঙ্ঘনের দায়ে লংকাবাংলা সিকিউরিটিজকে ২০২৫ সালের ২১ জুলাই কারণ দর্শানো ও শুনানির নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই বছরের ৪ আগস্ট কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটি তাদের ব্যাখ্যা প্রদান করে এবং কিছু নথিপত্র দাখিল করে। শুনানিতে লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষ থেকে দাখিল করা নথিপত্র এবং জবাব পর্যালোচনা করে কমিশন অসন্তোষ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইন লঙ্ঘনের মাত্রা বিবেচনায় তাদের কার্যক্রমে স্বচ্ছতার অভাব ছিল। তবে কমিশন জনস্বার্থে এবং পুঁজিবাজারের শৃঙ্খলার কথা চিন্তা করে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হলো। মার্জিন রুলস এবং কমিশনের বিভিন্ন ডিরেক্টিভ (নির্দেশনা) পালনে লঙ্কাবাংলা সিকিউরিটিজকে আরও যত্নশীল হতে হবে। ভবিষ্যতে এই ধরণের কোনো বিচ্যুতি বা আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতা ধরা পড়লে কমিশন কঠোর এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করবে।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়, কমিশনের এই নিষ্পত্তির ফলে লংকাকাবাংলা সিকিউরিটিজ তাদের সাধারণ গ্রাহক বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতি আইনগত দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে না। যদি প্রতিষ্ঠানটির কোনো অনিয়মের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে আইন অনুযায়ী লংকাবাংলা সিকিউরিটিজ তার দায়ভার বহন করতে বাধ্য থাকবে। তবে বিএসইসি জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে প্রতিষ্ঠানটির কোনো আইনগত দায়মুক্তি প্রদান করা হয়নি। ভবিষ্যতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন বা দায়িত্ব পালনে ব্যর্থতার ঘটনা ঘটলে কঠোর প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, লংকাবাংলা সিকিউরিটিজ ডিএসইর ১৩২ নম্বর ও সিএসইর ৯১ নম্বর ব্রোকারেজ হাউজ বা ট্রেকহোল্ডার হিসেবে শেয়ারবাজারে ব্যবসা পরিচালনা করে আসছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.