Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»একমি পেস্টিসাইডসের আইপিও তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন বাতিল

    একমি পেস্টিসাইডসের আইপিও তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন বাতিল

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 25, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগ্রহ করা অর্থ ব্যবহারের সময়সীমা বাড়ানোর আবেদন নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বিএসইসি এ সিদ্ধান্তের কথা জানায়। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এতে কোম্পানির তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

    বিএসইসির চিঠিতে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর দেওয়া আইপিও সম্মতিপত্রের ‘পার্ট-সি’ এর ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছে একমি পেস্টিসাইডস। এই শর্ত লঙ্ঘনের কারণেই তহবিল ব্যবহারের সময় বাড়ানোর আবেদন গ্রহণযোগ্য হয়নি। এছাড়া, ২০২৪ সালের ১৫ এপ্রিল জারি করা কমিশনের পূর্ববর্তী নির্দেশনাও এখনও বহাল রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফলে ওই নির্দেশনার আলোকে আইপিও তহবিল ব্যবহারের বিষয়গুলো সমন্বয় করতে হবে কোম্পানিকে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যবহৃত আইপিও তহবিল ব্যবহারের জন্য একাধিকবার সময় বাড়ানোর আবেদন করেছিল কোম্পানিটি। তবে প্রয়োজনীয় নথিপত্র ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিবারই তারা বাধার মুখে পড়ে। এই শর্ত ভঙ্গের ঘটনায় আইপিও তহবিল ব্যবহারের অগ্রগতি ও কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একইসঙ্গে বিএসইসির এই সিদ্ধান্ত বাজারে একটি স্পষ্ট বার্তা দিয়েছে—আইপিও অর্থ ব্যবহারে কোনো ধরনের অনিয়ম বা শিথিলতা সহ্য করা হবে না।

    বাজার বিশ্লেষকদের মতে, আইপিও থেকে উত্তোলিত অর্থ নির্ধারিত খাতে ও নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে। একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে আগে থেকেই তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ রয়েছে।

    ২০২১ সালে প্রায় ৩০ কোটি টাকা সংগ্রহের সময় কোম্পানিটি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার উল্লেখযোগ্য অংশ এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে ব্যাংক ঋণ পরিশোধ ও নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে ধীরগতি এবং স্বচ্ছতার অভাব নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। আইপিও শর্ত অনুযায়ী, অর্থ হাতে পাওয়ার দুই মাসের মধ্যেই ব্যাংক ঋণ পরিশোধের কথা ছিল। কিন্তু প্রায় সাড়ে চার বছর পার হলেও কোম্পানিটি তা করতে পারেনি। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক আশরাফ উদ্দিন অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এ বিষয়টি তুলে ধরেছে। বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে সুশাসন ও স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের শর্ত ভঙ্গ বরদাশত করা হবে না। একমি পেস্টিসাইডসের ক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৮০৩ কোটি টাকা

    July 15, 2026

    পোশাক খাতে নগদ সহায়তা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

    July 12, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.