Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স অংশীদারত্বের আনুষ্ঠানিকতা

    শিল্প-বাণিজ্য ও ব্যাংক
    মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স অংশীদারত্বের আনুষ্ঠানিকতা

    Reduanul Hoqueঅর্থনীতি প্রতিবেদকApril 23, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্যাংকাস্যুরেন্স অংশীদারত্ব উপলক্ষে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আর্থিক ও বীমা সেবার প্রাপ্যতা বৃদ্ধির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটে। ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে একটি অগ্রসরমান সহযোগিতার ক্ষেত্র ব্যাংকাস্যুরেন্স, যা এক প্লাটফর্মের মাধ্যমে সমন্বিত আর্থিক সমাধান প্রদানকে সম্ভব করে তোলে। মিডল্যান্ড ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এ অংশীদারত্ব উদ্ভাবন, গ্রাহকসুবিধা ও সেবার উৎকর্ষতা নিশ্চিত করার অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে।

    এ সহযোগিতার আওতায় শাখা নেটওয়ার্কের মাধ্যমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা পণ্যসমূহের বিতরণ কার্যক্রম শুরু করেছে মিডল্যান্ড ব্যাংক। ফলে ব্যাংকটির গ্রাহকরা বিভিন্ন শাখা থেকে সহজেই বিভিন্ন ধরনের জীবন বীমা সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

    মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাজমুল হুদা সরকার, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান ওমর শরীফ এবং প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের ম্যানেজার খন্দকার ইমরান হোসেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং ব্যাংকাস্যুরেন্স প্রধান আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা। এই অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৌশলগত সহযোগিতার মাধ্যমে বহুমুখী আর্থিক সমাধান প্রদান এবং গ্রাহক মূল্য বৃদ্ধির প্রতি তাদের অব্যাহত অঙ্গীকারকে আরো সুদৃঢ় করে।—

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থনীতি প্রতিবেদক

    Related Posts

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.