Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»বিনোদন»ভালো শটের জন্য জীবনের ঝুঁকি নিতে পারি: পাওলি দাম

    ভালো শটের জন্য জীবনের ঝুঁকি নিতে পারি: পাওলি দাম

    Reduanul Hoqueবিনোদন প্রতিবেদকApril 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ২০০৩ সালে ‘জীবন নিয়ে খেলা’ নামে একটি টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। ২০০৯ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘কালবেলা’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন। ২০১২ সালে ‘হেট স্টোরি’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর একের পর এক অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন অভিনেত্রী পাওলি দাম। এবার তার নতুন কাজে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎ পাওলি দাম তার ক্যারিয়ারের আশা-আশঙ্কা থেকে আক্ষেপ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

    অনেক দিন পর দর্শক পর্দায় আপনার নাচ দেখল—এমন প্রশ্নের উত্তরে পাওলি দাম বলেন, হ্যাঁ, ভীষণ খুশি হয়েছি। আমি যে নাচটাও করতে পারি, সেটি তো সবাই ভুলেই গিয়েছিলেন, তাই জানান দিলাম।

    তিনি বলেন, সিরিয়াস অভিনেত্রী ভেবে নাচ-গান করার স্কোপ আছে—এমন চরিত্র কেউ অফারই করে না। ‘বিবি পায়রা’-তে অর্জুন (দত্ত, পরিচালক) সেই সুযোগ আমায় দিয়েছেন। জমিয়ে নেচেছি, গান গেয়েছি এবং অ্যাকশন করেছি। অনেক দিন পর এমন একটি চরিত্রে অভিনয় করলাম।

    ‘গ্যাং অফ ঘোস্ট’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ওটাই আমার প্রথম আইটেম ড্যান্স। সতীশ কৌশিকের পরিচালনায় ‘গ্যাং অফ ঘোস্ট’-এ প্রোপার আইটেম ড্যান্স করেছিলাম।

    তিনি বলেন, আর ‘বিবি পায়রা’ সিনেমায় আমার নাচটা কিন্তু আইটেম ড্যান্স নয়। তবে অনেক দিন পর নাচ করার সুযোগ পেয়ে খুব আনন্দ পেয়েছি। মাঝে মাঝে এমন কিছু চরিত্রের অফার পেলে সত্যিই ভালো লাগে। আমিও চাই, এ ধরনের চরিত্রে অভিনয় করতে।

    প্রায় ১২ বছর পর অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে পাওলি দাম বলেন, এই যে জুটি বললেন, ভালো লাগল। কারণ জুটি মানেই আমাদের ধারণা একজন হিরো ও একজন হিরোইন কিংবা জুটিতে দুজন হিরো। এমনটাই তো দেখে অভ্যস্ত। ‘আরআরআর’ সিনেমায় তিনজন হিরো নাচছে, কিন্তু সেখানে হিরোইন হলো কাইন্ড অফ প্রপ। তাহলে দুজন হিরোইনের জুটি কেন হতে পারে না?

    তিনি বলেন, এ সিনেমায় সেই ছক ভাঙা হয়েছে। ‘ফ্যামিলি অ্যালবাম’-এর পর আবার আমি আর স্বস্তিকা একসঙ্গে জুটি বেঁধে কাজ করলাম। হিরোইনের জুটির সংখ্যা বাড়ুক সিনেমায়। স্বাদবদলেরও তো দরকার আছে, নাকি?

    ১০ বছর আগে যেমন ছিলেন, এখনো তেমনই আছেন। পাওলির বয়স বাড়ে না?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, কয়েক দিন আগে একজন এই প্রশ্নটাই আমাকে করেছিলেন। আমি শুধু হেসেছিলাম। কী বলব বলুন তো?

    তিনি বলেন, সত্যি কথা বলতে—আমি বয়স ধরে রাখার জন্য বাড়তি কোনো চেষ্টা করি না। মন থেকে খুশি থাকি। অকারণে বেশি চাপ নিই না। স্ট্রেস ফ্রি থাকি। তাই বলে কি কোনো ভাবনা নেই? অবশ্যই আছে। তবে সেসব নিয়ে অত মাথা ঘামাই না। তবে দর্শকের ভালোবাসা আছে বলেই আমি বিশেষ বদলাইনি।

    জাতীয় পুরস্কার প্রাপ্তির ঝুলিটা এখনো ফাঁকা। তা নিয়ে খারাপ লাগা আছে কিনা জানতে চাইলে পাওলি দাম বলেন, আমার অভিনীত সিনেমা জাতীয় পুরস্কার পেয়েছে। তবে অভিনেত্রী হিসেবে এখনো জাতীয় পুরস্কার পাওয়া হয়নি।

    অভিনেত্রী বলেন, আসলে সব কিছুরই তো নির্দিষ্ট সময় রয়েছে। এখনো হয়তো সেই সময় আসেনি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি বলে সেই অর্থে কোনো আক্ষেপ নেই। কারণ দর্শকের থেকে এত ভালোবাসা আর প্রশংসা পেয়েছি, সেগুলো কম প্রাপ্তি নয়। জাতীয় পুরস্কার পাওয়ার জন্য তেমন চরিত্রও তো কাউকে লিখতে হবে। দেখি আমার জন্য কেউ তেমন চরিত্র লেখেন কিনা।

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, আপনি কখনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ভালো শটের জন্য একজন অভিনেত্রী নিজেকে নিংড়ে দেয়। তখন মাথায় থাকে না সে জলে আছে, না স্থলে আছে। এই জন্য এটা টিমওয়ার্ক।

    তিনি বলেন, ‘ফ্যামিলি অ্যালবাম’, ‘নাটকের মতো’—এই দুটো সিনেমাতেই আমার পানিতে ডুবে যাওয়ার সিন ছিল। কিন্তু দুর্ঘটনা ঘটেনি। কারণ লাইফ জ্যাকেট, ডুবুরি, হার্নেসসহ সব রকম ব্যবস্থা ছিল। আমরা তো একটা ভালো শট দেওয়ার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করি, তবে সেটি আমাদের শেষ ঝুঁকি হয়ে যাবে না তো?

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বিনোদন প্রতিবেদক

    Related Posts

    স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য

    July 28, 2026

    আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

    July 11, 2026

    ‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.