Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»সর্বশেষ»গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী শ্বশুরসহ গ্রেপ্তার ৩

    গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী শ্বশুরসহ গ্রেপ্তার ৩

    Reduanul Hoqueঅভয়নগর (যশোর) প্রতিনিধিApril 2, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যশোরের অভয়নগরে মাসুরা বেগম (১৯) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় স্বামী ও শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) ভোরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন, গৃহবধূ মাসুরা বেগমের স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) ও মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)। পুলিশ জানায়, বুধবার ভুক্তভোগী মাসুরা বেগমের মা রোজিনা বেগম বাদি হয়ে মেয়ের জামাই, শ্বশুর ও শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত মাস পূর্বে সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকায় মাসুদ সরদারের মেয়ে মাসুরা বেগমের সঙ্গে একই গ্রামের মিলন শেখের ছেলে আল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আল আমিন শেখ, শ্বশুর মিলন শেখ ও তার স্ত্রী রওশন আরা বেগম এবং মজিদ গাজীর ছেলে মুরসালিন মাসুরা বেগমের উপর নির্যাতন করে তালাক দিতে বলে। তালাক দিতে রাজি না হলে গত ১৫ মার্চ রাতে তারা চারজন মাসুরা বেগমকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় স্পিড পান করিয়ে অচেতন অবস্থায় তার পায়ে ও যৌনাঙ্গে অ্যাসিড নিক্ষেপ করে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ মার্চ মাসুরা তার বাবার বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়।

    মামলার বাদি রোজিনা বেগম বলেন, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসা চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মেয়ের জামাই, শ্বশুর, শাশুড়িসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে মামলা দায়েরে বিলম্ব হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ‘অ্যাসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকালে তাদেরকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অভয়নগর (যশোর) প্রতিনিধি

    Related Posts

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    July 12, 2026

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.