Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»বিএনপি সরকার জনগণের হয়ে উঠতে পারেনি: ডা. মিতু

    বিএনপি সরকার জনগণের হয়ে উঠতে পারেনি: ডা. মিতু

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMarch 20, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপি সরকার জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, সরকার গঠনের পর প্রতি পদে পদে এই প্রমাণই দিয়ে যাচ্ছে। এই জুলাই দেখেও তারা শিক্ষা গ্রহণ করলো না। বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন।

    মাহমুদা মিতু বলেন, আমি বিরোধী দলের একজন কর্মী। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরা আমার দায়িত্ব। আমি সেটাই করি, যৌক্তিকভাবে, তথ্য দিয়ে। কিন্তু সেজন্য বিএনপির কর্মীরা, দলীয় পোস্টেড নেতারা আমাকে কি নোংরাভাবে আক্রমণ করে সেটা আপনারা সবাই জানেন। কিন্তু তাতে আমি আমার কলম কিংবা কণ্ঠ কোনোটাই থামাবো না, ইনশাআল্লাহ। তিনি লেখেন, গরীব, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা যদি সরাসরি দলীয় সংগঠনের নেতাদের হাতে তুলে দেওয়া হয়, এটা কি গ্রহণযোগ্য?

    সম্প্রতিক বিভিন্ন প্রশাসক নিয়োগ দেওয়া নিয়ে তিনি লেখেন, মেয়র, জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলীয় নিয়োগ; এগুলো কি আমরা পরিবর্তনের অংশ হিসেবে চেয়েছিলাম? আমরা তো দুর্নীতি, অনিয়ম আর স্বজনপ্রীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। নিজের শখের ডাক্তারি ছেড়ে দেশ পরিবর্তনের নেশায় মাঠে নেমেছিলাম। কি লাভ হলো? শুধু শুধুই জুলাই এসে হাজার মায়ের বুক খালি করলো। এভাবেই যদি এক ফ্যাসিবাদের শেষে আর এক ফ্যাসিবাদের জন্ম হবে তাহলে আমাদের জীবনে জুলাই না আসলেই হতো। মাহমুদা মিতু লেখেন, যে প্রধানমন্ত্রী গরীবদের হক দলীয়কর্মীদের হাতে তুলে দেয় সে আর যাই হোক জনগণের প্রধানমন্ত্রী হতে ব্যর্থ। অদ্ভুতভাবেই খেয়াল করলাম প্রধানমন্ত্রীর নিজস্ব কোনো স্ট্যান্ড নেই, কোনো কিছুর বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তিনি নেন না। তিনি লেখেন, রাজা যদি সিংহের মতো না হয়ে পাপেট হয় তাহলে সমালোচনা চোখ বন্ধ করে সহ্য করা ছাড়া আর উপায় কি?

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.