Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMarch 11, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারাজীবন যে দলটি ভারতের বিপক্ষে কথা বলল, সেই দলটি এখন ক্ষমতার লোভে ভারতের সঙ্গে সমঝোতা করে। বুধবার (১১ মার্চ) রংপুর নগরীর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বিভাগীয় ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাটওয়ারী বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজদের সঙ্গে সমঝোতা করে, যারা ভারতের সঙ্গে সমঝোতা এবং আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করে; এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে। কেননা দেশের মানুষ একদিন এদের জবাব দেবে।

    তিনি বলেন, এ দেশে গত ৫০ বছরে ভারত কার্ড চালু ছিল, এখন আবার সমঝোতার কার্ড চালু করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলার মানুষ যতদিন জীবিত থাকবে, রংপুরের মানুষ যতদিন জীবিত থাকবে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী কথা বললেই নাকি তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমি বিএনপি নিয়ে কথা বলতে চাই না। আমি চাঁদাবাজ, সন্ত্রাসীদের নিয়ে কথা বলতে চাই। যদি বিএনপির সঙ্গে এসব থাকে, তাহলে বিএনপির উচিত চাঁদাবাজ, সন্ত্রাসীদের কাছে না রাখা। না হলে মানুষ বলবে আব্বাস চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ। চাঁদাবাজ বললে অনেকের গাঁ শিউরে ওঠে। কেন আমি ব্যক্তি আব্বাসকে নিয়ে বলি। আমি ব্যক্তি আব্বাসকে নিয়ে বলি না। আমি চাঁদাবাজ আব্বাসের মাধ্যমে পুরো দেশের চিত্র তুলে ধরার চেষ্টা করি। এজন্য এগুলো দ্রুত বন্ধ করুন। না হলে আমরা এসবের বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরব।

    নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, আমি দেশের মানুষকে বলতে চাই, হাট-বাজারে চাদাঁবাজদের বয়কট করতে হবে। মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে। খুতবায় চাঁদাবাজদের বিরুদ্ধে বলতে হবে। পিতা সন্তানকে এবং সন্তান পিতাকে বলবে, চাঁদাবাজের টাকার দরকার নেই। আমরা দরকার হলে ফুটপাতে দোকান দিয়ে ব্যবসা করে আয় করে খাব, তবু চাঁদার টাকায় আমরা চলতে চাই না। এভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে চাঁদাবাজদের।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম। এই বিভাগীয় ইফতার মাহফিলে বিএনপি, এনসিপি, জামায়াত ও এবি পার্টির নেতাকর্মীসহ সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.