লেবানন সীমান্তে হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে কে ওই হামলা চালিয়েছে, তা উল্লেখ করেনি ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) থেকে লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার (৬ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
