Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার

    মার্কিন সাংবাদিকের দাবি
    সৌদি-কাতারে বোমা হামলার চেষ্টায় মোসাদ এজেন্ট গ্রেফতার

    Reduanul Hoqueআন্তর্জাতিক ডেস্কMarch 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    সৌদি আরব ও কাতার তাদের ভূখণ্ডে বোমা হামলার পরিকল্পনা করা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের গ্রেফতার করেছে বলে দাবি করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও সাংবাদিক টাকার কার্লসন। সোমবার (২ মার্চ) নিজের অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন, ‘যেসব উপসাগরীয় দেশ ইরানের হামলার শিকার, সেখানে ইসরায়েল কেন বোমা হামলার পরিকল্পনা করবে? তারা কি একই পক্ষে নয়?’ কার্লসনের অভিযোগ, ইসরায়েল ইরানকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন আরব দেশেও অস্থিতিশীলতা ছড়াতে চায়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের মধ্যে ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

    সৌদি আরব, কাতার বা ইসরায়েলের পক্ষ থেকে তার এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।Strange claim by Tucker Carlson: Last night in Qatar and Saudi Arabia, they arrested Mossad agents who were planning to carry out bombings in those countries. This is strange. Why are Israelis planting bombs in two Persian Gulf states that are also being attacked by Iran? pic.twitter.com/KUOguvBpbS— IRNA News Agency ☫ (@IrnaEnglish) March 3, 2026

    ইসরায়েলের সমালোচনা করায় হেনস্তা
    গত ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির সাক্ষাৎকার নেওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা কার্লসন ও তার টিমের সদস্যদের সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করেছিলেন বলে জানা যায়। ওই সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনের ‘ঐশ্বরিক অধিকার’ রয়েছে এবং তিনি ফিলিস্তিনি জাতীয় পরিচয় অস্বীকার করেন। এর আগে অনলাইনে দুজনের মধ্যে প্রকাশ্য বাকবিতণ্ডা হয়; কার্লসন খ্রিস্টানদের প্রতি ইসরায়েলের আচরণকে ‘জঘন্য’ বলে সমালোচনা করেছিলেন।

    ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা
    কার্লসনের সাম্প্রতিক মন্তব্য এসেছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে। দুই দেশ গত ২৮ ফেব্রুয়ারি থেকে হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ৭০০ ড্রোন ও শত শত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৫০০র বেশি মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত হেনেছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। গত সোমবার সৌদি আরবের রাস তানুরায় অবস্থিত আরামকো তেল শোধনাগারে একটি ড্রোন হামলায় আগুনের ঘটনা ঘটে। এই হামলার জন্য ইরানকে অভিযুক্ত করা হলেও তেহরান বলেছে, তারা সৌদির তেল স্থাপনায় কোনো হামলা চালায়নি। একইদিন হামলা হয়েছে কাতারের শিল্পনগরী রাস লাফানের একাধিক জ্বালানি স্থাপনাও।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আন্তর্জাতিক ডেস্ক

    Related Posts

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    July 15, 2026

    ব্রহ্মপুত্রে চীনের মেগা বাঁধ ঘিরে ভূমিকম্পের শঙ্কা, ঝুঁকিতে ভারত-বাংলাদেশ

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.