Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পুলিশের ৪ সদস্য ক্লোজড

    ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় পুলিশের ৪ সদস্য ক্লোজড

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকFebruary 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক বহিষ্কার) করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযান প্রসঙ্গে ডিসি মাসুদ বলেন, কাউকে আটক করলে প্রথমে আইনসম্মতভাবে তল্লাশি করা হয়। কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, আর কিছু না পাওয়া গেলে তাকে চলে যেতে দেওয়া হয়। তিনি দাবি করেন, সাধারণত কারও সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয় না।তিনি প্রশ্ন তোলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কেন রাতের অন্ধকারে নির্দিষ্ট পথ ব্যবহার না করে ভেতরের রাস্তা দিয়ে হেঁটেছিলেন। তার মতে, রাত ১০টার দিকে অন্ধকার এলাকায় চলাচল স্বাভাবিক নয় এবং এ বিষয়টি সন্দেহের উদ্রেক করে। তারপরও বলব, মাদকবিরোধী অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ, আগামীতেও এটা চলবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

    এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে বামপন্থী ছাত্রনেতা নাঈমুদ্দীনসহ সাধারণ নাগরিকদের ওপর পুলিশের ‘বর্বরোচিত হামলা’র প্রতিবাদে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই কর্মসূচি থেকে ঘটনায় জড়িত ডিসি মাসুদসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানের নামে নাগরিকদের ওপর শারীরিক আক্রমণ ও অসম্মানজনক আচরণ সরাসরি ফৌজদারি অপরাধের শামিল।

    মানববন্ধনে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, নাঈম একজন সচেতন শিক্ষার্থী হিসেবে নিজের নাগরিক অধিকার সম্পর্কে জানেন এবং সে অনুযায়ী প্রতিবাদ করেছেন। কিন্তু দেশে নাঈমের মতো আরও অনেক নাগরিক প্রতিনিয়ত পুলিশের অসাংবিধানিক হস্তক্ষেপের শিকার হচ্ছেন, যাদের প্রতিবাদের সুযোগও থাকে না। তাদের দাবি, মাদক উদ্ধার হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু কাউকে প্রকাশ্যে মারধর করে মাটিতে ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    নেতারা আরও অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও বড় চক্রের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বরং মাঝে মাঝে মোবাইল ক্যামেরা নিয়ে ‘পপুলিস্ট’ অভিযান পরিচালনা করা হয়। শাহবাগ থানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চললেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যায় না বলেও মন্তব্য করেন তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.