Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপির জয়লাভ

    নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপির জয়লাভ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকFebruary 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটিতে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী জয়লাভ করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

    এতে বিএনপির নির্বাচিতরা হলেন, নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনে মো. ফখরুল ইসলাম। এছাড়া নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসউদ।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন (ধানের শীষ) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

    নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যা নের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক (ধানের শীষ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী পর্ষদের সদস্য সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে এক লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু (ধানের শীষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা মো. বোরহান উদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।

    নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান (ধানের শীষ) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির মো. ইসহাক খন্দকার (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।

    নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিএনপির উপজেলা সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলাম (ধানের শীষ) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের উপজেলা আমির মো. বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।

    নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (শাপলা কলি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম (ধানের শীষ) পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

    জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নোয়াখালীর ছয়টি আসনের ৮৭৫টি কেন্দ্রে অত্যন্ত অবাধ ও সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র ৪৮জন প্রার্থী, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ১৭ হাজার কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য, সাংবাদিক, পর্যবেক্ষকের আন্তরিক প্রচেষ্টা ছিল। আমি সবাইকে ধন্যবাদ জানাই।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.