Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»কক্সবাজারের ৪টি আসনেই ধানের শীষের জয়

    কক্সবাজারের ৪টি আসনেই ধানের শীষের জয়

    Reduanul Hoqueঅনলাইন ডেস্কFebruary 13, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এম এ মান্নান। চারটি আসনেই বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা হতে খন্ড খন্ড কেন্দ্রের ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় প্রার্থীদের কর্মী-সমর্থকদের দাবিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সময়ে ফাইনাল ঘোষণায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এ ফলাফল প্রচার করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): বিএনপির সালাউদ্দিন আহমদের জয়
    কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ লাখ ৪০হাজার ৪৯০ জন ভোটারের মাঝে ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে ৬৭ দশমিক শূন্য ৬ শতাংশ। তার মাঝে ৬ হাজার ১৬২ ভোট বাতিল হয়েছে। পোস্টাল ব্যালেটসহ ১৭৮টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সারওয়ার আল কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৮ ভোট।

    কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জয়
    কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন ভোটারের মাঝে ২ লাখ ৩২ হাজার ৭০৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৬০ শতাংশ। তার মাঝে বাতিল হয় ৫ হাজার ৫২৪টি ভোট। পোস্টাল ব্যালেটসহ মোট ১২৫টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপির আলমগীর ফরিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে জয়ী হন।

    তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক (হাতপাখা) ৮ হাজার ৭৯৯ ভোট, জাতীয় পার্টির মো. মাহমুদুল হক (লাঙ্গল) পেয়েছেন ৭৫৭ ভোট ও গণঅধিকার পরিষদ এস এম রোকনুজ্জামান খান (ট্রাক) পেয়েছেন ১৯৭ ভোট।

    কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও): বিএনপির লুৎফুর রহমানের বিজয়
    কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫ লাখ ৪৫ হাজার ৯৬৪ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেন ৩ লাখ ৫৬ হাজার ৫৯৪জন। ভোট পড়েছে ৬৫ দশমিক ৩১ শতাংশ। বাতিল হয় ৫ হাজার ৬০৬ ভোট। পোস্টাল ব্যালেটসহ মোট ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির লুৎফুর রহমান কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন একলাখ ৮২ হাজার ৯৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন একলাখ ৬১ হাজার ৮২৭ ভোট।

    অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (ফুটবল) পেয়েছেন ৯৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া (আনারস) পেয়েছেন ৬০২ ভোট এবং আমজনতা দলের নুরুল আবছার (প্রজাপতি) পেয়েছেন ৩৬৭ ভোট।

    কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহজাহান চৌধুরীর জয়-
    কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন ভোটারের মাঝে ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৫৫ হাজার ২৩১জন। ভোটের হার ৬৭ দশমিক ৯৪ শতাংশ। বাতিল হয়েছে ৪ হাজর ৮৯৯টি ভোট। পোস্টাল ব্যালেটসহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৫৮২ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ২২ হাজার ৩৩ ভোট। বিএনপির প্রার্থীর কাছে মাত্র এক হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে হেরেছেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাইফুদ্দিন খালেদ (সিংহ) পেয়েছেন ৩৭৯ ভোট।

    সূত্র মতে, স্বাধীনতা পরবর্তী সময় হতে কক্সবাজার বিএনপির ঘাটি হিসেবে প্রতিষ্ঠা পায়। ২০০১ সালে চারদলীয় জোট আমলে জোট সঙ্গী জামায়াত কক্সবাজার-২ আসনে জয় পায়। এবার জোট বহির্ভূতভাবে নির্বাচনে লড়ার শুরুতে বিএনপির দূর্গে আঘাত হানার কথা জানায় জামায়াতে ইসলামী। কিন্তু চুড়ান্ত প্রচেষ্টায় বিএনপিকে টপকাতে পারেনি জামায়াতের প্রার্থীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইন ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.