Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাষ্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল

    September 22, 2026

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    সবজির বাজারে স্বস্তি মিললেও অস্থির নিত্যপণ্যের দাম, দিশাহারা ক্রেতারা

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ

    অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কFebruary 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Oplus_131072
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করা অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। দেশসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া তিন দলের চার-ছক্কার খেলা উপভোগ করবেন দর্শকরা। আর এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের সর্ববৃহৎ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।

    স্বনামধন্য এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে দেশসেরা ও জনপ্রিয় একাধিক ব্র্যান্ড- লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তারুণ্য এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।

    এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও ক্রিকেটারদের পারফরম্যান্স ঘিরে দর্শকদের মধ্যে এরইমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো আয়োজন দর্শকদের মধ্যে বিপুল উৎসবের আমেজ ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

    টুর্নামেন্টের অফিসিয়াল ব্যানার এবং মাঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং। আয়োজকদের বিশ্বাস, এর মাধ্যমে মাঠের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টের প্রচার ও জনপ্রিয়তাও নতুন উচ্চতায় পৌঁছাবে।

    অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বাধীন দুরন্ত একাদশ অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো এরইমধ্যে অনুশীলন শুরু করেছে।

    লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। এই অর্থ গড়ে ভাগ করলে প্রতিজন ক্রিকেটারের আয় দাঁড়াবে প্রায় ৫ লাখ টাকা, আর সব মিলিয়ে একজন ক্রিকেটারের মোট আয় হতে পারে কমপক্ষে ৭ লাখ টাকা। সূচি অনুযায়ী, প্রথম দিন ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়। টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবেন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য থাকবে এই বিশেষ সুবিধা। তবে বিনামূল্যে খেলা দেখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ স্কুল বা কলেজের ইউনিফর্ম অথবা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    September 18, 2026

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    সিএমএসএমই’দের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

    August 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.