দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টি কোম্পানির শেয়ারদর।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
