Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ২»‘ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করবো’

    ‘ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করবো’

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJanuary 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে চব্বিশের শহীদ পরিবার ও আহতদের মূল্যায়ন করবে বিএনপি। এ জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তাদের জন্য আলাদা বিভাগ করা হবে। কারণ একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা দেশের জন্য ত্যাগ শিকার করেছেন, তেমনই চব্বিশের জুলাই যোদ্ধারাও স্বার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়েছেন। আমরা হয়তো শহীদদের ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু তাদের পরিবারের সদস্যরা যাতে কিছুটা ভালো থাকতে পারেন, সে ব্যবস্থা করবো। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ নেতাকর্মীদের পরিবার এবং আহত নেতাকর্মী ও পরিবারের সদস্যরা অংশ নেন। অনেকে স্ক্র্যাচে ভর দিয়ে আবার কেউ কেউ হুইল চেয়ারে করে আসেন। এ সময় তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা তারেক রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান বলেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ব্যর্থ হলে এভাবে আমাদের শোকসভা ও শোকগাঁথা চলতেই থাকবে। তাই গণতন্ত্রকামী মানুষের বিজয়গাঁথা রচনা করতেই হবে।

    তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ আহত হয়েছে। এর মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, যাদের এক চোখ হারিয়েছে অথবা কারও দুই চোখই নষ্ট হয়েছে এবং পঙ্গু হয়েছেন অনেকে। জুলাইয়ে যেভাবে দেড় হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে, সেটিকে আমরা গণহত্যা বলতে পারি।

    তিনি বলেন জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন, তাদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জুলাইয়ে আহত ও হতাহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটি উপলব্ধি করে। তাই আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আমরা সে উদ্দেশ্য পূরণ করবো।

    তারেক রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন কোনও ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। অধিকার হারা মানুষের গণ-আন্দোলন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায়, তাদের বিষয়ে স্বাধীনতা ও গণতন্ত্রকামী প্রিয় মানুষকে সজাগ থাকতে হবে। মতবিনিময় সভায় আরও ছিলেন– তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস ছাত্তার পাটোয়ারী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.