Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করবে এসিআই

    দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করবে এসিআই

    Reduanul Hoqueঅর্থনৈতিক প্রতিবেদকJanuary 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ব্যবসায় নতুনত্ব আনতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। কোম্পানিটি আবাসন ও সেমিকন্ডাক্টর ব্যবসা শুরু করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড- নামে দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করা হবে। ওই প্রতিষ্ঠান দুটির মাধ্যমে নতুন এই ব্যবসা পরিচালনা করা হবে।

    গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবসা শুরুর বিষয়টি অনুমোদিত হয়েছে। রোবাবর (১৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে এসিআই পিএলসি। তথ্য অনুযায়ী, এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এই প্রতিষ্ঠানের ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে। দেশে মানুষের ক্রয়ক্ষমতা বাড়তে থাকায় আবাসন খাতের বাজার বড় হচ্ছে। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে প্রায় দুই হাজারের বেশি আবাসন প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে দুই থেকে তিন ডজন প্রতিষ্ঠান।

    এসিআই প্রপার্টিজের মতো এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেডেরও অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। এটিরও ৮৫ শতাংশ শেয়ার এসিআইয়ের কাছে থাকবে। স্মার্টফোন থেকে ইন্টারনেট, গাড়ি থেকে কাপড় ধোয়ার মেশিন, ফ্রিজ থেকে তালি দিয়ে বাতি নেভানোর ব্যবস্থা—সবই এখন ট্রানজিস্টর, আইসি ও মাইক্রোপ্রসেসরের দখলে। এগুলোর প্রাণভোমরা কোনো না কোনো মাইক্রোপ্রসেসর, আইসি বা ইন্টিগ্রেটেড বোর্ড। এসব যন্ত্রপাতির এক বিরাট বাজার তৈরি হয়েছে।

    বর্তমানে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার প্রায় ৭৭২ বিলিয়ন ডলারের। সম্ভাবনাময় এই ব্যবসায়ে ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ। নতুন নতুন বিনিয়োগ হচ্ছে। সেমিকন্ডাক্টর খাতে দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সোলারিক, নিউরাল সেমিকন্ডাক্টর, উল্কাসেমি, প্রাইম সিলিকন, টেটোন ইলেকট্রনিকস, ডিবিএল ডিজিটাল ইত্যাদি। এই খাতে সবশেষ যুক্ত হতে যাচ্ছে এসিআই। প্রসঙ্গত, বর্তমানে এসিআই গ্রুপের ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্যপণ্য, সুপার স্টোর ও এভিয়েশনের ব্যবসা আছে। অনেক পণ্যের বাজারেই তারা শীর্ষস্থানীয়। সব মিলিয়ে এসিআইয়ের কোম্পানির সংখ্যা ১৮। তারা যৌথ বিনিয়োগে আছে পাঁচটি কোম্পানিতে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থনৈতিক প্রতিবেদক

    Related Posts

    প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে

    August 9, 2026

    এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    August 1, 2026

    সবজির বাজার চড়া, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

    July 31, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.