আজ শুক্রবার রাতে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কাছে রাত ৭ টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিস্পোজাল ইউনিট যায়। এখনো সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দুটি বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিস্পোজাল দল। বস্তু দুটি নিষ্ক্রিয় করার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ শুক্রবার রাতে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কাছে রাত ৭ টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার সংবাদ আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিস্পোজাল ইউনিট যায়। এখনো সেখানে বোমা নিষ্ক্রিয় করার কাজ চলমান রয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তুগুলো রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিস্পোজাল ইউনিট নিষ্ক্রিয় করার কাজ করছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলোর ধরন নিশ্চিত হওয়া যায়নি। তবে নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডিটোনেটর পাওয়া গেছে এবং এতে শক্তিশালী বিস্ফোরক ছিল।
বোমা সদৃশ
ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন রকমের আলামত সংগ্রহের কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।
