Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পূবাইলে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

    July 18, 2026

    ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত

    July 18, 2026

    ফিটনেসবিহীন বাস-ট্রাক দ্রুত অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস পালিত

    নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস পালিত

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নারী ও শিশু শহীদ এবং জুলাই যোদ্ধা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘২৪-এর গণঅভ্যুত্থান’ বিষয়ক অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ, থিম সং প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ প্রযোজনায় এই আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) কামাল আকবর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী নারী, শিশু ও সকল শহীদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জাতির দায়িত্ব। এ লক্ষ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিভিন্ন গবেষণা, প্রকাশনা ও স্মারক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

    প্রধান আলোচক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সচিব (রুটিন দায়িত্ব), মো. শাহ আলম, বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে একটি সমন্বিত ও টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

    বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা বলেন, শহীদদের আমরা যেন শুধু জুলাই মাসে নয়, বরং প্রতিদিন আমাদের চিন্তা, চেতনা, কর্ম ও মূল্যবোধে ধারণ করি। যে শিশুটি পৃথিবীর আলো দেখার আগেই জীবন দিয়েছে, তার আত্মত্যাগও আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।

    বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম কচি বলেন, জুলাই আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের আদর্শ ধারণের মধ্য দিয়েই একটি উন্নত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

    এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস. এম. আব্দুর রহমান।

    অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ, গবেষণা এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে ‘২৪-এর গণঅভ্যুত্থান’ বিষয়ক থিম সং, অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ প্রদর্শন এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত

    July 18, 2026

    ফিটনেসবিহীন বাস-ট্রাক দ্রুত অপসারণে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    July 18, 2026

    বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীনের আগ্রহ আছে: তথ্যমন্ত্রী

    July 18, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.