Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’

    ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 11, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সকে সতর্ক করে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের বলে দাবি করেন তিনি। শনিবার (১১ জুলাই) ফক্স স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, টেক্সাসের আর্লিংটনে বাংলাদেশ সময় আগামী বুধবার (১৫ জুলাই) রাত ১টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। এর আগে, শুক্রবার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে গোল করে দলকে জয় এনে দেন মিকেল মেরিনো। এদিকে বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।

    মাঠের সেই মহালড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়ালেন স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। ফরাসিদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে এই বার্সেলোনা উইঙ্গার সাফ জানিয়ে দিয়েছেন, কিলিয়ান এমবাপ্পেদের যদি কাউকে ভয় পেতে হয়, তবে তা স্পেনকেই পাওয়া উচিত। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর সোফাই স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন ইয়ামাল।

    আগামী সোমবার ১৯ বছরে পা দিতে যাওয়া এই তরুণ তারকা বলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা ওদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি, পরপর দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মনে হয় আমরাই এবারের বিশ্বকাপের সেরা দুটি দল। তাই দেখা যাক বুধবারে কী হয়, তবে আমাদের মনে কোনও ভয় নেই।

    হয়তো মনে হতে পারে যে আমরা দুর্দান্ত খেলছি না জানিয়ে ইয়ামাল আরও বলেন, কিন্তু আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, তারা আমাদের সামনে ডিফেন্সিভ হয়ে পড়ে। স্পেনের সঙ্গে কোনও দল সমান তালে (সেয়ানে সেয়ানে) লড়াই করতে আসেনি। এসময় দিনশেষে আজ আমরা আবারও জয় পেয়েছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন তিনি।

    এটি হবে বিশ্বকাপে স্পেনের ইতিহাসের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম তারা শেষ চারে উঠেছে। অন্যদিকে, ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়া এবং চার বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে রানার্সআপ হওয়ার পর টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে চাইছে ফ্রান্স। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমাদের প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।’

    তিনি আরও বলেন, ‘আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং এটি আবারও একটি সেমিফাইনাল। এর আগে আমরা তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলেছি এবং সফল হয়েছি। ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি ও গতির লড়াই। আমাদের নিজেদের সেরা রূপে খেলতে হবে।’

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ১৬ বছর পর ফাইনালে স্পেন, অশ্রুসিক্ত বিদায় ফ্রান্সের

    July 15, 2026

    বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

    July 12, 2026

    ইংল্যান্ডের কুয়ানসাহ দুই ম্যাচ নিষিদ্ধ

    July 10, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.