Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

    July 16, 2026

    সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

    বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬টি স্থায়ী কমিটি গঠন

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৬৬টি স্থায়ী (স্ট্যান্ডিং) কমিটি গঠন করেছে। রোববার (৫ জুলাই) রাজধানীর উত্তরা ক্লাবের ইউসিবি লাউঞ্জে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির পরিচিতি সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিজিবিএ’র সভাপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ পাভেল, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নবগঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিজিবিএ নেতারা জানান, সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের গার্মেন্ট বায়িং হাউস খাতের পরিবর্তিত চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে ৬৬টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের বর্তমান অগ্রাধিকার এবং সদস্যদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ও দক্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে তারা নিজ নিজ দায়িত্বের ক্ষেত্রে বাস্তবভিত্তিক পরামর্শ, উদ্ভাবনী ধারণা এবং কার্যকর সমাধান দিতে পারেন।

    বিজিবিএ নেতারা আরও জানান, নবগঠিত কমিটিগুলো নীতিগত অ্যাডভোকেসি, বাণিজ্য সহায়তা, কমপ্লায়েন্স, সালিসি, সদস্যসেবা, সক্ষমতা উন্নয়ন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ উন্নয়নসহ বাংলাদেশের গার্মেন্ট বায়িং হাউস শিল্প এবং দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতের প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কৌশলগত ও পরিচালনাগত বিষয়ে কাজ করবে। অনুষ্ঠানে বিজিবিএ সভাপতি মো. আবদুল হামিদ বলেন, এ ৬৬টি স্ট্যান্ডিং কমিটি গঠন বিজিবিএকে আরও শক্তিশালী, গতিশীল এবং সদস্যকেন্দ্রিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, প্রতিটি কমিটি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাদের সম্মিলিত প্রচেষ্টা সংগঠন, সদস্য এবং বাংলাদেশের আরএমজি রপ্তানি খাতের বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

    তিনি বলেন, সংগঠনের লক্ষ্য অর্জনে দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত স্ট্যান্ডিং কমিটিগুলো বিজিবিএ’র ভবিষ্যৎ কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিজিবিএ’র সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ পাভেল কমিটির সদস্যদের সততা, আন্তরিকতা ও ঐক্যের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

    তিনি বলেন, বিজিবিএ’র সাফল্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। নবগঠিত কমিটিগুলো সংগঠনকে আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের গার্মেন্ট বায়িং হাউস শিল্পের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    বিজিবিএ নেতারা জানান, সদস্য, সরকারি সংস্থা, আন্তর্জাতিক ক্রেতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আরও শক্তিশালী সহযোগিতা গড়ে তুলে একটি স্বচ্ছ, টেকসই এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক গার্মেন্ট বাইং হাউস খাত গড়ে তুলতে সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে স্থায়ী কমিটিগুলোর কার্যক্রম শিল্পসংশ্লিষ্ট নীতিনির্ধারণ, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে সংগঠনটি।

    উল্লেখ্য, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) দেশের গার্মেন্ট বায়িং হাউসগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠন। সংগঠনটি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, নৈতিক ব্যবসায়িক চর্চা প্রসার, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    পোশাক খাতে নগদ সহায়তা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

    July 12, 2026

    দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার: অর্থমন্ত্রী

    July 12, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.