Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

    July 16, 2026

    সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»খেলা»পেনাল্টি কিকের আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?

    পেনাল্টি কিকের আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?

    Reduanul Hoqueস্পোর্টস ডেস্কJuly 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করার ঠিক আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো আনমনে কি পড়েছিলেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ভক্তদের বড় একটি অংশ বলছে পেনাল্টি কিক নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন সিআর সেভেন। খবর দ্য সানের। টরোন্টোতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর পর্তুগাল অধিনায়ক একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পর, রোনালদো পেনাল্টি স্পট থেকে গোল করার আরেকটি সুবর্ণ সুযোগ পান।

    ৪১ বছর বয়সি এই ফুটবল তারকা এবার কোনো ভুল না করে বলটি জালের ঠিক মাঝবরাবর পাঠিয়ে ম্যাচটি ১-১ সমতায় ফেরান। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। তবে কিক নেওয়ার জন্য এগিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের সেকেন্ডগুলোতে রোনালদো নিজের সঙ্গে কথা বলছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশ জোরালো দাবি করছেন যে, তিনি তখন ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) বলছিলেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো তার পেনাল্টি কিকটি সফলভাবে নেওয়ার আগে স্পষ্টতই ‘বিসমিল্লাহ’ বলছিলেন বলে মনে হয়েছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পেনাল্টি নেওয়ার আগে রোনালদো: বিসমিল্লাহ.. বিসমিল্লাহ।’তৃতীয় আরেকজনের ভাষ্য, ‘ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি কিক নেওয়ার ঠিক আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ‘বিসমিল্লাহ’ বলেছেন।’

    ধারণা করা হচ্ছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো ফ্রি-কিক বা পেনাল্টির মতো সেট পিস নেওয়ার আগে নিয়মিত ‘বিসমিল্লাহ’ শব্দটি বলে আসছেন। এ নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছে।ম্যাচটিতে পর্তুগাল শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয়লাভ করে। ইনজুরি টাইমে গনসালো রামোসের হেড থেকে করা গোলটি পর্তুগালকে জয় এনে দেয়।

    ম্যাচের ১০৩তম মিনিটে ক্রোয়েশিয়া একটি গোল করলেও অ্যাডিডাস বলের ‘স্নিকো’ প্রযুক্তির সাহায্যে ভিএআর অফসাইড শনাক্ত করায় সেটি বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত রোনালদোকে তার প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি পরে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্পোর্টস ডেস্ক

    Related Posts

    ১৬ বছর পর ফাইনালে স্পেন, অশ্রুসিক্ত বিদায় ফ্রান্সের

    July 15, 2026

    বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

    July 12, 2026

    ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’

    July 11, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.