Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

    July 17, 2026

    সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক:ডেপুটি স্পিকার

    July 17, 2026

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, July 18 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

    খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকJuly 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ শনিবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

    শনিবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক কোটি মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারে জনগণকে ব্যাপকভাবে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

    তেহরান থেকে বার্তা সংস্থা ্এএফপি এ খবর জানিয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, ইরানের ত্রিবর্ণ পতাকায় মোড়ানো খামেনির কফিন শোকাহত মানুষ কাঁধে করে ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক ভেন্যু গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যাচ্ছেন।

    অন্য ছবিতে দেখা যায়, অন্ত্যেষ্টিক্রিয়ার আগের অনুষ্ঠানে কালো পোশাক পরা মানুষের ঢল। লাল ফুলের সাজসজ্জা ও বাতাসে ঝুলন্ত সাদা প্রজাপতির পটভূমিতে কফিনটি রাখা হয়েছে।

    যুদ্ধের তীব্রতার সময় স্থগিত হওয়া খামেনির জনসাধারণের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে এমন সময়ে, যখন ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর ভঙ্গুর যুদ্ধবিরতি মেনে চলছে। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী পাকিস্তান জানায়, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অনুষ্ঠানে যোগ দেবেন।

    চীন, আফগানিস্তান এবং ককেশাস অঞ্চলে ইরানের প্রতিবেশী দেশগুলোও প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার গ্র্যান্ড মোসাল্লা প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন কর্মীরা। নিরাপত্তা বাহিনী চলাচলকারী গাড়ি থামিয়ে দিচ্ছিল। কৌতূহলী মানুষও সেখানে ভিড় করেন।

    মাথায় টুপি ও মুখে স্কার্ফ জড়িয়ে কাজ করা কর্মী হোসেইন মোঘাদ্দাসি বলেন, ‘আমরা আমাদের শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের জন্য ফুলের গাছ লাগাচ্ছি ও গাছে পানি দিচ্ছি।’ তিনি বলেন, ‘ইরানের সব প্রান্ত থেকে মানুষ আসবে। বিশাল জনসমাগম হবে।’

    তেহরানের প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে গৌরবময় একটি অধ্যায় রচনায় আমি সমগ্র ইরানি জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানাই।’

    তিনি আরও বলেন, ‘প্রতিশোধের জন্য জাতির আহ্বান পুরো বিশ্বের কানে পৌঁছাতে হবে।’ অনেক শিয়া মুসলমানের আধ্যাত্মিক নেতা খামেনি রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তাঁর কমপ্লেক্সে চালানো হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন।

    তাঁর মরদেহ তিন দিন গ্র্যান্ড মোসাল্লায় রাখা হবে। বিশাল এ কমপ্লেক্সটি খামেনির ছবি ও উদ্ধৃতিসংবলিত ব্যানারে সাজানো হয়েছে। হামলায় নিহত তাঁর স্বজনদের মরদেহও সেখানে রাখা হবে। কর্মকর্তাদের ধারণা, অন্ত্যেষ্টিক্রিয়ায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ অংশ নেবে। সে ক্ষেত্রে এটি হবে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া।

    গালিবাফ একে ইরানের ইতিহাসের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি’ বলে মন্তব্য করেছেন। অনুষ্ঠান চলাকালে তেহরানের পাশাপাশি পবিত্র নগরী কোম ও মাশহাদে সরকারি ছুটি থাকবে। এ দুই শহরে পরবর্তী ধাপের অন্ত্যেষ্টিক্রিয়া ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যান চলাচলে বিধিনিষেধ থাকায় শহরের কেন্দ্রের বড় অংশ ব্যক্তিগত যানবাহনের জন্য অগম্য থাকবে।

    শুক্রবার থেকে তেহরানের আকাশসীমা আংশিক ও সোমবার পুরোপুরি বন্ধ থাকবে। তেহরানের অনুষ্ঠান শেষে খামেনির মরদেহ ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর ৯ জুলাই তাঁর জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনসমক্ষে না আসা খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতাবা খামেনি তেহরানের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও জানা যায়নি। প্রায় ৩০টি দেশের প্রতিনিধিদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রতিবেশী ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান থেকে মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    মধ্যপ্রাচ্যে ‘নতুন যুদ্ধ’, জড়াতে পারে পাকিস্তানও

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    ইরানের তেল খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

    July 15, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.