মঙ্গলবার, জুন ২৩ , ২০২৬
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেও জানায় ইউএসজিএস।

উল্লেখ্য, এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

Share.
Exit mobile version