বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বুধবার রাজধানীর ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের যাত্রীসেবা, ট্রেন পরিচালনা ব্যবস্থা, নিরাপত্তা কার্যক্রম এবং সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় যাত্রীসেবার মান আরও উন্নত করা, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও সময়োপযোগী রেলসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ব্যস্ততম স্টেশনগুলোতে সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এস. এম. জাহাঙ্গীর হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে-এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে স্টেশন ব্যবস্থাপনা আরও উন্নত করা এবং যাত্রীদের জন্য আধুনিক ও নিরাপদ রেলসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে তৎপরতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share.
Exit mobile version