Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 17 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»৪২৫ কোটি টাকার মূলধনে যাত্রা শুরু বিএসআইসির

    স্টার্টআপ খাতে দেশীয় বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোর যৌথ উদ্যোগ
    ৪২৫ কোটি টাকার মূলধনে যাত্রা শুরু বিএসআইসির

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকMay 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি)’ নামে গঠিত এ প্ল্যাটফর্মের প্রাথমিক মূলধন নির্ধারণ করা হয়েছে ৪২৫ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্টার্টআপ খাতে দেশীয় মূলধনের ঘাটতি পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

    মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান। বিএসআইসির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে প্রায় ৪২৫ কোটি টাকার, অর্থাৎ প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করা হয়েছে। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক এই প্ল্যাটফর্মের শেয়ারহোল্ডার। ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার একটি অংশ এই তহবিলে যুক্ত করবে। ফলে এটি এককালীন তহবিল নয়, বরং ধারাবাহিকভাবে মূলধন বৃদ্ধি পাবে। প্ল্যাটফর্মটির আওতায় সিড, লেট-সিড ও সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে। পুরো কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের প্রুডেনশিয়াল ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত হবে। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করছে এবং স্টার্টআপ বিনিয়োগে এ উদ্যোগ আত্মবিশ্বাস বাড়াবে। তিনি বলেন, “ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ হবে না।” তিনি আরও বলেন, ব্যাংক খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে এবং আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মোস্তাকুর রহমান বলেন, উদ্ভাবন, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের প্রতিষ্ঠান সময়োপযোগী। তিনি জানান, এর আগে ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ সফল না হলেও পরে তফসিলি ব্যাংকগুলোর নিট লাভের ১ শতাংশ দিয়ে নতুন তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়। তিনি বলেন, “দেশীয় মূলধনকে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিএসআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০১০ সাল থেকে দেশের স্টার্টআপ খাতে ৪৫০টির বেশি চুক্তির মাধ্যমে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ এসেছে। তবে এর মধ্যে দেশীয় বিনিয়োগের অংশ ৭ শতাংশেরও কম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

    July 17, 2026

    দৈনিক ৫ কোটি টাকার লেনদেন, সাড়ে ৬ হাজার সিমসহ গ্রেপ্তার ৬

    July 16, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

    July 16, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.