বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ট্যাংকার। বুধবার (৬ মে) দুপুরে ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রয়োজনীয় কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং প্রক্রিয়া। ছোট ছোট ট্যাংকার জাহাজে করে ক্রুড অয়েল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর শুরু হবে তেল পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম দেশে আসা ক্রুড অয়েলের চালান। উল্লেখ্য, ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, খুব শিগগিরই আরও এক লাখ টন অপরিশোধিত তেল দেশে পৌঁছাবে। ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা ওই ১ লাখ টন অপরিশোধিত তেল হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।

Share.
Exit mobile version