নাটোরের লালপুরে সৎ মায়ের ওপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরী। শুক্রবার (১ মে) সকালে উপজেলার বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নুপুর খাতুন উপজেলার বরবড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার (৫৫) মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নুপুর খাতুন বাড়িতে তার সৎ মায়ের ওপর অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকে। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন তাকে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গেস পাঠানো হয়েছে।
