বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়েছে সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম ঠেকেছে ৬০-৮০ টাকায়। এ ছাড়া কোনো কোনো সবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। এতে করে স্থির আয়ের মানুষের সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বড় গোল বেগুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকা কেজি। একইভাবে কাঁকরোলও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। এ ছাড়া টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দামও চাড়া। প্রতি কেজি ১২০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।কাঁচকলার হালি (৪টা) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। 
Share.
Exit mobile version