বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান ঘটবে। সূত্রগুলো জানায়, দুই দেশের সরকারি পর্যায়ে চলমান আলোচনা ও সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রায় দেড় বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৬ মে থেকে আবেদন গ্রহণ করা হবে। দুই তিনদিন পর থেকে ভিসা প্রদান শুরু হবে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে ভিসা চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত ভ্রমণের সুযোগ বাড়বে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে।

সূত্রঃ আজাদী প্রতিবেদন

Share.
Exit mobile version