Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

    August 31, 2026

    আদানির প্রতারণার ফাঁদে বিদ্যুৎ খাত, ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জীবন

    August 31, 2026

    মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’

    August 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 1 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»ব্যাংক বীমা»২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬ শতাংশ

    ২০২৫ সালে বাটার মুনাফা কমেছে ৯৬ শতাংশ

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 29, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবসায় বড় ধস নেমেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা আগের বছরের তুলনায় ৯৬ শতাংশ কমে গেছে। মূলত রাজনৈতিক অস্থিরতা, সামষ্টিক অর্থনৈতিক মন্দা এবং ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে বছরের দীর্ঘ সময় প্রতিষ্ঠানটি লোকসানের মুখে ছিল।

    কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫ সালে বাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ০.৮৫ টাকা। আগের বছর (২০২৪ সালে) যা ছিল ২১.৬২ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে প্রায় ৯৬ শতাংশ।

    আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বাটা ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) থেকেই লোকসানের মুখে পড়ে। এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ছিল ৩৫.৬৭ কোটি টাকা। তবে বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৬.৮২ কোটি টাকার বড় মুনাফা থাকায় বছর শেষে কোম্পানিটি কোনোমতে ১.১৫ কোটি টাকা নিট মুনাফা করতে সক্ষম হয়েছে।

    মুনাফায় বড় ধস নামলেও শেয়ারহোল্ডারদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে বাটা বাংলাদেশ। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৫ অর্থবছরের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর আগে বছরের মাঝামাঝি সময়ে ১৪৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদান করা হয়েছিল। ফলে সব মিলিয়ে ২০২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীরা ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ পাচ্ছেন।লভ্যাংশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৩০ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

    মুনাফা কমার খবরের প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাটার শেয়ারের দাম ২ শতাংশ কমে ৮১৮.৭০ টাকায় লেনদেন শেষ হয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালে বাটা বাংলাদেশের মোট টার্নওভার (বিক্রির পরিমাণ) ছিল ৯১৬ কোটি টাকা। সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

    এতে বলা হয়, ‘ভোক্তারা অপ্রয়োজনীয় খরচে সতর্ক হয়ে পড়ায় প্রতিষ্ঠানটি তাদের কৌশল বদলেছে। এখন তারা গ্রাহককেন্দ্রিক পরিকল্পনায় জোর দিচ্ছে এবং যেসব পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে সেগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে ক্যাজুয়াল জুতা, স্নিকার ও প্রিমিয়াম পণ্যে ভালো অগ্রগতি হয়েছে, যা বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে মিলছে।’

    এতে আরও বলা হয়, ‘অনলাইন ও অফলাইন—দুই মাধ্যম মিলিয়ে একটি সমন্বিত বিক্রয়ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যাতে গ্রাহকরা সহজ অভিজ্ঞতা পান। একই সঙ্গে প্রতিষ্ঠানটি খরচ কমিয়ে দক্ষভাবে পরিচালনায় জোর দিচ্ছে এবং নতুন উদ্ভাবনে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে। এসব উদ্যোগের ফলে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সুযোগ কাজে লাগাতে কোম্পানিটি ভালো অবস্থানে থাকবে।’

    বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করছে। টঙ্গী ও ধামরাইয়ে তাদের দুটি বিশাল কারখানায় প্রতিদিন প্রায় ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা তৈরির সক্ষমতা রয়েছে। বছরে প্রায় ৩ কোটি জোড়া জুতা বিক্রি করে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, বাটা বাংলাদেশ নেদারল্যান্ডসভিত্তিক বাফিন বিভি-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, যারা বাটার ৭০ শতাংশ শেয়ারের মালিক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    ‘অ্যাড মানি’ সুবিধার সময়সীমা বড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

    July 31, 2026

    জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

    July 28, 2026

    বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

    July 28, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.