মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইউনিভার্সিটির ‘ভয়েস অব বিজনেস ক্লাব’-এর সহযোগিতায় সম্প্রতি “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।বাংলাদেশ অর্থনীতি

সোমবার (২৭ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নজিম এ. চৌধুরী। তিনি তার বক্তব্যে তুলে ধরেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবন চিন্তাধারা কীভাবে ব্যাংকিং খাতের ভবিষ্যৎকে রূপান্তরিত করছে। তিনি শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার, সৃজনশীলতা এবং দৃঢ় উদ্দেশ্যনির্ভর দক্ষতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান, যাতে তারা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান তার বক্তব্যে আর্থিক সাক্ষরতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রারম্ভিক পর্যায়ে কাঠামোবদ্ধ ব্যাংকিং জ্ঞান অর্জন তরুণদের সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে এবং ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক ও নেতৃত্ব তৈরিতে সহায়তা করে। যেখানে প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব কনজিউমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রে শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার গুরুত্বের ওপর আলোকপাত করেন।সংবাদ বিশ্লেষণ

Share.
Exit mobile version