Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»শিক্ষা»জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যের কোটায় নামানো হবে: উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যের কোটায় নামানো হবে: উপাচার্য

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ কথা বলেন।

    অধ্যাপক ড. আমানুল্লাহ বলেন, ২০২৭ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট বলতে কিছু থাকবে না বলে আমরা আশা করছি। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগার কারণ, সেশনজটটা শুরু হয়েছে সেই ২০১৬ সাল থেকে। পরবর্তী সময়ে করোনা মহামারি, জুলাই গণঅভ্যুত্থান ও রাষ্ট্রীয় বিভিন্ন ঘটনার কারণে একটু একটু করে বেড়ে সেশনজট আজকের এ অবস্থায় এসেছে। তবে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সেশনজটকে শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছি।

    সেশনজট নিয়ন্ত্রণের বর্তমান পরিস্থিতি তুলে ধরে উপাচার্য বলেন, গত দুই বছরে আমরা ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছি। তাই পূর্বের যে সেশনজট ছিল, সেটা প্রায় পরিসমাপ্তির পথে। আগামী জুন নাগাদ ৬০-৭০ শতাংশ সেশনজট আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো। বর্তমানে পুরো দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার কলেজ রয়েছে। এর মধ্যে ৮৮০টি কলেজে স্নাতক কোর্স চালু আছে। এত বিশালসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের সিংহভাগেই মানসম্মত পড়াশোনা হচ্ছে না।

    এ বাস্তবতা মেনে নিয়ে ড. আমানুল্লাহ বলেন, গত ১২ বছরে কোনো বাছবিচার ছাড়াই আমরা বিভিন্ন অঞ্চলের কলেজগুলোতে অনার্স-মাস্টার্স প্রোগ্রাম চালু করেছি। অনেক কলেজেই ল্যাবের সুযোগ-সুবিধা এবং মানসম্মত ও পর্যাপ্ত শিক্ষক নেই। এ মুহূর্তে আমরা এ বিষয়গুলো পর্যালোচনা করছি। যেসব কলেজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সেগুলো আমরা বন্ধ করে দেবো। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্ধারিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

    July 11, 2026

    দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

    May 1, 2026

    কুমিল্লায় শিক্ষামন্ত্রী
    ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’

    April 4, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.