Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»রাজনীতি»ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন জুমা

    ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন জুমা

    Reduanul Hoqueনিজস্ব প্রতিবেদকApril 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

    ফাতেমা তাসনিম জুমা ছাত্রদল নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সারা দেশে যেভাবে হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায়, তখন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা যাতে তারা মাথায় রাখে।

    তিনি বলেন, আজকে সবচেয়ে খারাপ লাগার জায়গা হলো- ছাত্রদল করার কারণে এক সময় গেস্টরুমে যাদের নির্যাতন করা হতো এবং মোসাদ্দেক-জুবায়েররা যাদের আওয়ামী লীগের হাত থেকে বাঁচিয়ে এনেছে, আজ তারাই তাদের ওপর হামলা করেছে। ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে জুমা। তিনি আরও বলেন, রাকিব ভাই (ছাত্রদল সভাপতি) ব্যক্তিগতভাবে আমার কাছে এবং জুবায়ের-মোসাদ্দেকের কাছে ‘সরি’ বলেছেন। কিন্তু দুঃখজনক হলো, সরি বলার পর তিনি আবার প্রতিবাদ মিছিল করেছেন। হিপোক্রেসির এ যে রাজনীতি, আমরা আশা করব তারা এটা থেকে বের হয়ে আসবেন।

    তিনি বলেন, মোসাদ্দেক ও জুবায়ের নাকি পোস্ট দিয়েছে ‘ছাত্রদলের হাতে চাপাতি আছে’। অথচ এ ধরনের কোনো পোস্টই তারা করেনি। তাদের ফোন আমার কাছেই ছিল। যখন আমি বললাম যে ফোন আমার কাছে এবং তারা কোনো পোস্ট করেনি, তখন তারা (ছাত্রদল) শান্ত হয়।

    প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু দুই নেতা ও সাংবাদিকসহ ১২জন আহত হয়েছেন।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিজস্ব প্রতিবেদক

    Related Posts

    বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

    August 4, 2026

    আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, প্রধান আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন

    August 1, 2026

    বিরোধীদলীয় নেতা
    দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

    July 24, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.