Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 16 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»অর্থনীতি»তরমুজে ভরা মাঠ, নিঃস্ব কলাপাড়ার চাষিরা ! দাম ধসে মূলধন হারালেন শতশত কৃষক

    তরমুজে ভরা মাঠ, নিঃস্ব কলাপাড়ার চাষিরা ! দাম ধসে মূলধন হারালেন শতশত কৃষক

    Reduanul Hoqueনাজমুস সাকিব, কলাপাড়াApril 12, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    মাঠজুড়ে তরমুজের প্রাচুর্য থাকলেও পটুয়াখালীর উপজেলায় শতশত তরমুজ চাষি পড়েছেন চরম লোকসানে। ভরা মৌসুমে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষক মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
    চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়ার অস্বাভাবিক ঠান্ডাভাব এবং জ্বালানি তেল সংকটে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় তরমুজের চাহিদা কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে বাজারদরে। ফলে অনেক ক্ষেতেই একপ্রকার পানির দামে তরমুজ বিক্রি করতে বাধ্য হয়েছেন চাষিরা।
    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর কলাপাড়ায় প্রায় ৪ হাজার ৭৪৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। বাংলা লিংক, ব্ল্যাক কুইন, সাগর রিং, হানিভিউ ও গোল্ডেন গ্ল্যামারসহ বিভিন্ন জাতের তরমুজ চাষে যুক্ত ছিলেন অন্তত ৭ হাজার কৃষক। এ খাতে মোট বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ৪০০ কোটি টাকা।
    তবে অধিকাংশ ক্ষেতে ফলন ভালো হলেও দাম ছিল গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। অনেক কৃষক ১০ থেকে ১২ লাখ টাকা বিনিয়োগ করেও উৎপাদন খরচ তুলতে পারেননি। তরমুজ চাষি বলেন, এ মৌসুমে তরমুজ চাষে প্রায় ১২ লাখ টাকা খরচ করেছি। জমি ভাড়া, বীজ, সার, সেচ ও শ্রমিকের মজুরি মিলিয়ে ব্যয় ছিল অনেক। কিন্তু বাজারে তরমুজের দাম এতটাই কম যে সর্বোচ্চ এক লাখ টাকা বিক্রি তুলতে পেরেছি। বাকি প্রায় ১১ লাখ টাকাই লোকসান হয়ে গেছে। সামনে কীভাবে সংসার চালাব, সেটাই এখন বড় দুশ্চিন্তা।
    চাষিদের ভাষ্য, প্রতি বছর কৃষির বাইরে থাকা অনেক মানুষও জমি ভাড়া নিয়ে তরমুজ চাষে বিনিয়োগ করেন। কেউ কেউ ধারদেনা কিংবা ব্যাংক ঋণ নিয়েও এই চাষে নেমেছিলেন। দাম ধসে পড়ায় তারাও বড় আর্থিক সংকটে পড়েছেন।
    এদিকে, তরমুজের ব্যাপক ফলন ও সরবরাহ থাকায় ভোক্তারা পেয়েছেন স্বস্তি। এ বছর ওজনের পরিবর্তে পিস হিসেবে তরমুজ বিক্রি হয়েছে বেশি। ৮-১০ কেজি ওজনের তরমুজ বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৫০ টাকায়, ৪-৫ কেজির তরমুজ ৫০ থেকে ৭০ টাকায় এবং ছোট আকারের তরমুজ ২০ থেকে ৩০ টাকায়। এতে লাভের মুখ দেখেননি চাষিরা, তবে সাধারণ ক্রেতারা তরমুজ কিনতে পেরেছেন তুলনামূলক কম দামে।
    কলাপাড়া পৌরশহরের বিভিন্ন বাজার ছাড়াও সড়কের পাশজুড়ে তরমুজ বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। স্থানীয়দের মতে, আগের বছরগুলোর তুলনায় এবার তরমুজের এমন ছড়াছড়ি আগে দেখা যায়নি।
    তরমুজ চাষে কাঠামোগত দুর্বলতার কথাও উঠে এসেছে। ইসমাইল তালুকদার কৃষি  ইনস্টিটিউটের শিক্ষার্থী বলেন, উৎপাদন ভালো হলেও বাজার ব্যবস্থাপনার ঘাটতি, পরিবহন সংকট এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না। সংরক্ষণ সুবিধা ও সরাসরি কৃষক-ভোক্তা সংযোগ নিশ্চিত করা গেলে এ ধরনের চরম লোকসান এড়ানো সম্ভব ছিল।
    সবশেষে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি মৌসুমে আবহাওয়ায় তুলনামূলক ঠান্ডাভাব থাকায় তরমুজের চাহিদা অন্যান্য বছরের তুলনায় কম ছিল। ফলে যাদের ক্ষেতে আগে তরমুজ পরিপক্ব হয়েছে, তারাই তুলনামূলক ভালো দাম পেয়েছেন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নাজমুস সাকিব, কলাপাড়া

    Related Posts

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026

    টেকনাফ সীমান্তে ৩ জেলেসহ ট্রলার নিয়ে গেলো আরাকান আর্মি

    August 9, 2026

    হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেব: প্রধানমন্ত্রী

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.