সোমবার, এপ্রিল ২০ , ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, টেংরাকান্দি এম.এ. সবুর মাদরাসার সুপার আব্দুস সালাম সরকার, উপজেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আবুল খায়ের, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান আরিফ, সংস্কৃতি কর্মী রাজু আহমেদ, এনজিও প্রতিনিধি লাভলী খাতুন ও মুরাদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এ উৎসবকে বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও সর্বজনীন করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ফুলছড়িতে বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও স্মরণীয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share.
Exit mobile version