শনিবার, জুন ১৩ , ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা, শ্লীলতাহানি, মারধর এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাসহ চারজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. জাহানারা বেগম (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা গ্রামের বাসিন্দা জাহানারা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী আবুল হোসেন চুক্কার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।অভিযুক্ত সোহেল চুক্কা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তেলিহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জুন সকাল ১১টার দিকে জাহানারা ও তার জাল হাসিনা বেগমকে বাড়িতে একা পেয়ে সোহেল চুক্কা মারধর করেন। পরে রাত ৮টার দিকে বিষয়টি জানতে পেরে জাহানারা ও তাঁর স্বামী আতিকুল ইসলাম প্রতিবাদ জানালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়।স্বামী আতিকুল ইসলাম স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। হামলায় তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাত করে। তাদের উদ্ধার করতে এগিয়ে আসা হাসিনা বেগমও হামলার শিকার হন। ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে হাসিনা বেগমের গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়।পরে স্থানীয়দের সহায়তায় আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়

Share.
Exit mobile version