বৃহস্পতিবার, এপ্রিল ২৩ , ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যার অন্যতম আসামি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি কাজী আরিফকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার ( ১৩ মার্চ) রাত ৯ টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক এর নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের বারইয়ারহাট বাজারের উত্তরা বাস স্ট্যান্ড থেকে আসামি কাজী আরিফ কে গ্রেফতার করা হয়। আটককৃত কাজি আরিফ বারৈয়ারহাট পৌরসভার গত ১০ ডিসেম্বর ২০২৫ ইং বারইয়াহাট পৌরসভার হাওয়া ভবন সংলগ্ন জামালপুর সড়কের সামনে তিন রাস্তার মাথায় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ও নিরাপদ সড়ক চাই ( নিসাচ) এর মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ উল্ল্যাহ কে হত্যা করা হয়।

তাহমিদের পরিবার সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাই মালামাল পাচার, মাদক কারবারি ও বারৈয়ারহাটে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাহমিদ। তাহমিদ সহ কিছু যুবক বেশ কয়েকটি চোরাই কারবারিতে বাঁধা সৃষ্টি ও মালামাল জব্দের ঘটনা ঘটায়। ওইসব ঘটনা সহ বিভিন্ন ইস্যুতে তাহমিদ কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

আটককৃত কাজি আরিফ জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, সিসিটিভির ফুটেজ দেখে তাহমিদ হত্যাকাণ্ডে আসামী কাজী আরিফুল ইসলামকে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তাই তাকে আটক করে আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Share.
Exit mobile version