Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»আন্তর্জাতিক»হ্যারি-মেগানের ব্রিটেন সফর নিয়ে রাজপরিবারে অস্বস্তি

    হ্যারি-মেগানের ব্রিটেন সফর নিয়ে রাজপরিবারে অস্বস্তি

    Reduanul Hoqueঅর্থ দিগন্ত ডেস্কMarch 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সম্ভাব্য যুক্তরাজ্য সফর নিয়ে রাজপরিবারের অভ্যন্তরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন (কেট মিডলটন) এই দম্পতির ফেরা নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন। রাজপরিবারের ‘শান্তি রক্ষাকারী’ হিসেবে পরিচিত কেট মিডলটন মনে করছেন, বর্তমান রাজকীয় উত্তেজনার মধ্যে হ্যারি-মেগানের এই সফরের সময়কাল অত্যন্ত ‘স্পর্শকাতর’। ২০২৭ সালের ইনভিক্টাস গেমসের কাউন্টডাউন অনুষ্ঠানে যোগ দিতে এই দম্পতির যুক্তরাজ্যে আসার কথা রয়েছে। তবে কেট বিশ্বাস করেন না যে, এই সফর তাদের সঙ্গে রাজপরিবারের তিক্ততা কমাতে কোনো ভূমিকা রাখবে। বার্তা সূত্রের খবর অনুযায়ী, কেট মিডলটন তার এই উদ্বেগের কথা সরাসরি রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অভ্যন্তরীণ এক সূত্র একটি মার্কিন গণমাধ্যমকে বলেন, ‘কেট এই বিষয়ে মোটেও আনন্দিত নন, বরং বিষয়টি তার জন্য বেশ বিরক্তিকর। তিনি মনে করেন, কিছু সীমা অতিক্রম করার পর তা আর সহজে মুছে ফেলা যায় না।’

    কেট মনে করছেন, ২০২০ সালের ঘটনার পর হ্যারি-মেগান এমনভাবে ফিরতে চাইছেন যেন ‘কিছুই ঘটেনি’, যা তার কাছে এক প্রকার বিশ্বাসঘাতকতার মতো।

    ২০২০ সালের রেশ এবং আস্থার সংকট 

    ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর অপরাহ উইনফ্রের সাক্ষাৎকারসহ বিভিন্ন মাধ্যমে হ্যারি ও মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন। কেট মিডলটন মনে করেন, সেই সময়টাতে রাজকীয় প্রতিষ্ঠানের যে ক্ষতি হয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, কেটের মতে রাজকীয় সেবা কোনো সাময়িক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। তাই মেগানকে আবারও রাজপরিবারের বলয়ে ফিরিয়ে আনা, পরিস্থিতি উন্নয়নের বদলে আরও ঘোলাটে করবে বলেই প্রিন্সেস অব ওয়েলসের বিশ্বাস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থ দিগন্ত ডেস্ক

    Related Posts

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

    August 9, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.