Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»টপ নিউজ ১»তারেক রহমানের মন্ত্রিসভা ঘিরে আলোচনায় যারা

    তারেক রহমানের মন্ত্রিসভা ঘিরে আলোচনায় যারা

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কFebruary 14, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মন্ত্রিসভায় কারা জায়গা পেতে যাচ্ছেন, তা ঘিরে এখন চলছে নানা আলোচনা। দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গঠিত। যার আকার থাকবে ছোট কিন্তু হবে কার্যকর। স্বচ্ছ ভাবমূর্তি, প্রশাসনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা- এই তিন মানদণ্ডকে প্রাধান্য দিয়ে মন্ত্রী নির্বাচন করতে চান তারেক রহমান, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।বিএনপির ভেতরের আলোচনা অনুযায়ী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে বলেও জল্পনা রয়েছে। একই কথা শোনা যাচ্ছে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিয়েও।

    স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এম হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনের মধ্যে দু-একজন ছাড়া প্রায় সবাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে যাচ্ছেন।

    টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এছাড়া, জোটের নেতাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নুর এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী ববি হাজ্জাজ ও ড. রেজা কিবরিয়াও আলোচনায় রয়েছেন।

    দলের নেতাদের মধ্যে মন্ত্রণালয় পেতে পারেন আবদুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, জয়নাল আবেদীন, মনিরুল হক চৌধুরী, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মো. ফজলুর রহমান, আসাদুল হাবিব দুলু, জহির উদ্দিন স্বপন, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, তাহসিনা রুশদির লুনা, আফরোজা খানম রিতা, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, মো. শরিফুল আলম, রশিদুজ্জামান মিল্লাত, কায়সার কামাল, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, দীপেন দেওয়ান, শামা ওবায়েদ, শহিদুল ইসলাম বাবুল, মিয়া নুরুদ্দিন অপু, রকিবুল ইসলাম বকুল, আবদুস সালাম পিন্টু, সুলতান সালাউদ্দিন টুকু, খালেদ হোসেন মাহবুব শ্যামল, মো. আসাদুজ্জামান, শেখ ফরিদ আহমেদ, ফারজানা শারমীন, অনিন্দ্য ইসলাম অমিত, মীর হেলাল, শেখ ফরিদুল আলম, নুরুল ইসলাম নয়ন, এস এম জাহাঙ্গীর ও ইলেন ভুট্টো। আলোচনায় রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবির, আমিনুল হক ও তানভীর আহমেদ রবীন। সেই সঙ্গে কুষ্টিয়ার একমাত্র বিএনপির এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও সাবেক বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফের নাম শোনা যাচ্ছে।

    কে কোন মন্ত্রণালয়
    প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকতে পারে তারেক রহমানের হাতে। মির্জা ফখরুল পর্যটন, খন্দকার মোশাররফ বিদ্যুৎ ও মইন খান তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এছাড়া, মির্জা আব্বাস গণপূর্ত, হাফিজ উদ্দিন পাট, আওয়াল মিন্টু সমাজকল্যাণ, আমীর খসরু বাণিজ্য, সালাহউদ্দিন জনপ্রশাসন, সালাম পিন্টু শিল্প, রেজা কিবরিয়া অর্থ, হুমায়ুন কবির (টেকনোক্রেট) পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাতে পারেন বলে শোনা যাচ্ছে।

    রিজভী তথ্য অথবা গুরুত্বপূর্ণ অন্য কোনো মন্ত্রণালয়, আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র এবং মাহবুব উদ্দিন খোকন বা আসাদুজ্জামানের নাম আইন মন্ত্রণালয় ঘিরে শোনা যাচ্ছে। অন্যদিকে, গয়েশ্বর সড়ক, ইকবাল হোসেন কৃষি, আমান ডাক, নওশাদ খাদ্য, এহসানুল শিক্ষা, শামা ওবায়েদ প্রাথমিক ও গণশিক্ষা, ডা. জাহিদ বা ডা. মাহবুবুর রহমান লিটন স্বাস্থ্য, রুহুল কুদ্দুস তালুকদার স্থানীয় সরকার, নিতাই রায় যুব ও ক্রীড়া এবং সানজিদা ইসলাম তুলি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। ধর্মে কায়কোবাদ, পানিসম্পদে লুৎফুজ্জামান বাবর, প্রবাসীকল্যাণে এ্যানী, মৎস্যে জয়নুল, মুক্তিযোদ্ধাবিষয়কে ফজলুর, নৌ পরিবহনে নুরু, রেলপথে পার্থ, ভূমিতে সাকি, দুর্যোগ ব্যবস্থাপনায় হাবিবুর, পরিকল্পনায় ববি, বিজ্ঞান ও প্রযুক্তিতে মাহদি আমিন, পরিবেশে আজিজুল বারি হেলাল, সংস্কৃতিতে শিমুল বিশ্বাস ও শ্রমে আলাল দায়িত্ব পাওয়ার গুঞ্জন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    এসএসসির ফল বিপর্যয়ের নেপথ্যে যত কারণ

    August 12, 2026

    মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

    August 9, 2026

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    August 8, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.