Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

    August 14, 2026

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15 , 2026
    অর্থ দিগন্ত
    Facebook X (Twitter) Instagram YouTube
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • শেয়ার বাজার
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • আরও
      • শিক্ষা
      • ব্যাংক বীমা
    অর্থ দিগন্ত
    Home»জাতীয়»কে কোথায় ভোট দেবেন

    কে কোথায় ভোট দেবেন

    Reduanul Hoqueঅর্থদিগন্ত ডেস্কFebruary 11, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    বহুল প্রতীক্ষিত ১২ফেব্রুয়ারি, আগামীকাল বৃহস্পতিবার। এদিন সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা একটানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্রধান উপদেষ্টাসহ বড় দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে কে কোথায় ভোট দেবেন, এ নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। আসুন দেখে নেওয়া যাক-

    গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা : রাজধানীর গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সকাল ৯টার দিকে ভোট দিতে পারেন তিনি। প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনে পড়েছে। এ আসনে প্রার্থী রয়েছেন ১২ জন। তাদের মধ্যে অন্যতম হলেনÑ ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান, লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিক আহমেদ।

    ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন সিইসি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন তিনি। আর কমিশনারদের মধ্যে তিনজন ভোট দেবেন ঢাকায়। আর একজন ঢাকার বাইরের ভোটার, তিনি এলাকায় গিয়ে ভোট দেবেন। সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবের একান্ত সচিবদের কাছ থেকে জানা গেছে, উত্তরা আলোরধারা স্কুলকেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেবেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার রূপগঞ্জ দাউদপুর পুটিনা উচ্চবিদ্যালয়কেন্দ্রে ভোট দেবেন। আর ইসি সচিব আখতার আহমেদ ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাইস্কুলকেন্দ্রে ভোট দেবেন।

    গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারেক রহমান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর গুলশান ২-এর ১/ডি ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আমাদের সময়কে এ তথ্য জানান। তারেক রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসার ঠিকানায় ভোটার। একই ঠিকানায় ভোটার তার স্ত্রী ও কন্যা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। এঝা[বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে অবস্থিত মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।া

    ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ডা. শফিকুর রহমান : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকাÑ১৫ আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন। রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তিনি ভোট দেবেন। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ভোট দেবেন

    বেরাইদ রহমত উল্লাহ কলেজে কেন্দ্রে নাহিদ ইসলাম: ১১ দলয়ি জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় অবস্থিত একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউসার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।পঞ্চগড়-১ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম সকাল সকাল বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।রংপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তার মাকে সঙ্গে নিয়ে কাউনিয়ায় ভায়েরহাট কেন্দ্রে (টেপা মধুপুর) ভোট দেবেন। দলটির আরেক আলোচিত প্রার্থী কুমিল্লা-৪ আসনেরহাসনাত আব্দুল্লাহ সকাল ৯টায় রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

    চরমোনাই পীর ভোট দিবেন বরিশালে : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বরিশাল সদর চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে । ইসলামী আন্দলনের মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ খুলনার রূপসা উপজেলার কে বি এম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

    উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন উদয়ন স্কুল: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত উদয়ন হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার।এছাড়া রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশু মেলার কাছের একটি কেন্দ্রে এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন। তবে ঢাকার বাইরে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় ভোট দেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অর্থদিগন্ত ডেস্ক

    Related Posts

    ২৬ আগস্ট ছুটি ঘোষণা, পাবেন না যারা

    August 14, 2026

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

    August 14, 2026

    নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

    August 14, 2026
    সর্বশেষ
    জাতীয়

    পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদকJuly 12, 2026

    অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং…

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    July 11, 2026

    সূচকের উত্থানে লেনদেন ১৫৭৩ কোটি টাকা

    June 30, 2026

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

    June 3, 2026

    সম্পাদক: মো: রিদুয়ানুল হক
    ব্যবস্থাপনা সম্পাদক: এনামুল হক
    নির্বাহী সম্পাদক: রাশেদ রহমান

    ঠিকানা : ৫০/এফ, ইনার সার্কুলার রোড (৩য় তলা), নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।

    ইমেইল : arthodiganto@gmail.com
    যোগাযোগ : ০১৯১১২৭২৫৫৩

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    • About Us
    • Terms of Use
    • Privacy Policy
    • Disclaimer
    • Sitemap
    • Contact Us
    © 2026 www.arthodiganto.com | Developed by Web Solution IT Ltd..

    Type above and press Enter to search. Press Esc to cancel.